৩৫০ বছরের ঘুম ভেঙে বিশ্বমঞ্চে রাজগড়, সৌন্দর্যে হার মানাল বহু নামী হোটেলকেও

ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন, এই তিনের অনন্য সংমিশ্রণেই বিশ্বজুড়ে নজর কেড়েছে রাজগড় প্যালেস। মধ্যপ্রদেশের মনিয়াগড় পাহাড়ের চূড়ায় অবস্থিত ৩৫০ বছরের পুরনো এই রাজপ্রাসাদ একসময় ছিল বুন্দেলা রাজাদের দুর্ভেদ্য দুর্গ। সময়ের প্রবাহে অবহেলার অন্ধকার পেরিয়ে আজ সেটিই বিশ্বের অন্যতম সুন্দর হোটেলের স্বীকৃতি পেয়েছে। জেনে নিন রাজগড় প্যালেসের অতীত, স্থাপত্য, পুনর্জন্ম ও বিশ্বমঞ্চে উত্থানের গল্প ।

Share:

পাহাড়ের চূড়ায় রাজকীয় সৌন্দর্য
মধ্যপ্রদেশের খাজুরাহোর কাছে মনিয়াগড় পাহাড়ের উপর অবস্থিত ওবেরয় রাজগড় প্যালেস। চারপাশে ঘন বন, বাগান ও প্রাকৃতিক হ্রদের মনোরম দৃশ্য।

দুর্গ থেকে রাজপ্রাসাদ
প্রায় ৩৫০ বছর আগে বুন্দেলা রাজবংশের রাজা হিন্দুপত সিংহ এটি দুর্গ হিসেবে নির্মাণ করেছিলেন। পরে সময়ের সঙ্গে তা রাজপ্রাসাদে পরিণত হয়।

ধ্বংসস্তূপ থেকে পুনর্নির্মাণ
দীর্ঘদিনের অবহেলায় জীর্ণ হয়ে পড়া রাজগড় প্যালেসকে নতুন প্রাণ দিয়েছে প্রায় তিন দশকের সংরক্ষণ ও সংস্কার প্রকল্প। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনে আবারও গৌরবের আলোয় তুলে ধরা হয়েছে এই ঐতিহাসিক স্থাপত্যকে।

স্থাপত্যে ইতিহাসের ছাপ
বেলেপাথরের কারুকাজ, হাতে আঁকা ফ্রেস্কো, খোদাই করা স্তম্ভ ও গম্বুজে ফুটে উঠেছে বুন্দেলখণ্ডের সমৃদ্ধ শিল্পঐতিহ্য। রাজগড়ের প্রতিটি কোণ যেন অতীতের এক একটি গল্প

প্রকৃতি, ঐতিহ্য ও বন্যপ্রাণের মিলনস্থল
একদিকে পান্না জাতীয় উদ্যানের জঙ্গল, অন্যদিকে খাজুরাহোর বিশ্ববিখ্যাত মন্দির। রাজগড় প্যালেস এমন এক গন্তব্য, যেখানে রাজকীয় ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে ধরা দেয়।

বিশ্বমঞ্চে ভারতের ঐতিহ্যের জয়গান
২০২৬ সালের Prix Versailles-এ বিশ্বের অন্যতম সুন্দর হোটেলের স্বীকৃতি পেয়ে শুধু একটি বিলাসবহুল হোটেল নয়, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির আন্তর্জাতিক দূত হিসেবেও নতুন পরিচয় পেয়েছে।

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের