‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

অপেক্ষার অবসান! মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ হল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার। 'ওয়েলকাম' সিরিজে তৃতীয় কিস্তি ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ হল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার। ‘ওয়েলকাম’ সিরিজে তৃতীয় কিস্তি ছবিটি। এই কমেডি সিরিজটির শেষ সংস্করণ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ ১১ বছর পর মুক্তি পেতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। একঝাঁক তারকাদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি। যেখানে দীর্ঘদিন একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অক্ষয়-রবিনা টন্ডন। পাশাপাশি অক্ষয়ের নায়িকা হচ্ছেন দিশা পাটানি। এছাড়াও আরও রয়েছেন সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, তুষার কাপুর, লারা দত্ত এবং জ্যাকলিন ফার্নান্দেজ। আর ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ধীর। যিনি এই পৃথিবীতে আর নেই। আজ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পঙ্কজ ধীরের স্মৃতিচারণ করলেন অক্ষয় কুমার। পাশাপাশি বলিউড থেকে অবসরের গুঞ্জন নিয়েও মুখ খুললেন ‘খিলাড়ি’ কুমার।

অবসর নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে অভিনেতা জানালেন, ‘মাঝে মাঝে আমার অবসর নিতে ইচ্ছে করে। ভোর ৪ টায় ঘুম থেকে ওঠার পর এই চিন্তাটা আমার মাথায় আসে। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার মনে পড়ে যায় যে আমাকে শুটিংয়ে যেতে হবে, যেখানে ৩০০ জন আমার জন্য অপেক্ষা করছে। তখন আমি নিজেকে বলি, অবসরের কথা পরের দিন ভাবব। এই কাজ করতে করতে ৩৬ বছর কেটে গেল। আমি অবসর নিলে তো ইলেকট্রিশিয়ান, ডগ ওয়াকা, ফুলের মালি হয়ে যাব। সব কাজ আমার ঘাড়ে এসে পড়বে। তাই আমার মনে হয়, অবসর না নিয়ে কাজে যাওয়াই ভাল। আমি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। একদিন পরে তারাই আমাকে জিজ্ঞেস করবে, আমি কবে কাজে ফিরব। আমার কাছে ‘অবসর’ শব্দটি খুব ভুল মনে হয়। একজন মানুষের মৃত্যুর পাঁচ সেকেন্ড আগে অবসর নেওয়া উচিত। যদি দীর্ঘ জীবন চান, তবে কাজ করে যান।’

 

এরপর কিছুদিন আগেই গুজব উঠেছিল এই ছবিটির জন্য মাত্র ১.৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়, গুজব উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, ‘যারা আপনাদের বলেছে আমি এই ছবির জন্য ১.৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছি, তা ভুল। আমি অতটাও পারিশ্রমিক নিইনি। এই ছবিটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ এর গল্প লিখেছেন নীরজ ভোহরা। আমি আমার সাক্ষাৎকারে সবসময় বলেছি যে আমি প্রিয়দর্শন, রাজকুমার সন্তোষী এবং নীরজ ভোহরার কাছ থেকে কমেডিতে অনেক কিছু শিখেছি। নীরজ আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি ফিরোজ নাদিয়াদওয়ালাকে ৩৬ বছর ধরে চিনি। আমার স্ট্রাগলের দিনগুলোতে আমি তাঁর কাছে যেতাম।’ এরপর তিনি পঙ্কজ ধীর সম্পর্কে বলেন, “আমি আমার প্রথম ছবিতে পঙ্কজ ধীর সাহেবের সঙ্গে কাজ করেছিলাম। তিনি খলনায়ক ছিলেন এবং এটি তাঁর শেষ ছবি। পঙ্কজ, আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনাকে ভালবাসি।’ আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে ‘ওয়েলকাম ৩’।

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর