সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা মানিক পাত্র। দীর্ঘদিনের ক্ষোভ ফেটে পড়তেই অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তিনি ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র-র আত্মীয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে ফসল বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হতো। টাকা দিতে অস্বীকার করলে নানা ধরনের হুমকি ও চাপ সৃষ্টি করা হত বলেও অভিযোগ। এমনকি অভিযুক্ত বন্দুক দেখিয়ে ভয় দেখাতেন বলেও দাবি করেছেন একাধিক ব্যবসায়ী ও কৃষকঅভিযোগ, কয়েকজন চাষির কাছ থেকে টাকা চাওয়া হলে তাঁরা আপত্তি জানান। এরপর বচসা শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিবাদের মুখে এক মহিলা এগিয়ে এসে অভিযুক্তকে চড় মারেন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ায় গ্রেফতার করা হয়। ঘটনার খবর পেয়ে থানায় পৌঁছন বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ এবং তুষার মজুমদার। তুষার মজুমদারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষক, ব্যবসায়ী, ডালা-পাটি বিক্রেতা ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও তোলা আদায় করা হতো। এর পিছনে আরও বড় চক্র কাজ করছে বলেও দাবি করেন তিনি। পুলিশ জানিয়েছে, জোর করে টাকা আদায় এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মানিক পাত্রকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের