‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সারলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তার আগে শিলিগুড়িতে এসেছেন অর্থমন্ত্রী। উত্তরকন্যায় হওয়া এই বৈঠকে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। এদিন বৈঠকের পরে অর্থমন্ত্রী বলেছেন, শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ব্যবসায়ী ও শিল্পমহলের প্রতিনিধিরা দীর্ঘদিনের নানা সমস্যা, দাবি এবং সম্ভাবনার বিষয়গুলি মন্ত্রীর সামনে তুলে ধরেছেন। বণিক সভার সদস্যদের বক্তব্য, আগে তাঁরা অনেক সমস্যার কথা সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছোতে পারেননি। তবে এদিনের বৈঠকে তাঁরা খোলামেলা পরিবেশে নিজেদের মতামত ও দাবি তুলে ধরতে পেরেছেন। এদিনের বৈঠকে শিল্পোন্নয়ন নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমন কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। 

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বৈঠকের পর জানিয়েছেন,  রাজ্যের কোষাগারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। তবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সাহায্য করছে, আগামী দিনেও করবে। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। আসন্ন রাজ্য বাজেটে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে কলকাতায় বিভিন্ন বণিক সংগঠনের সঙ্গে বৈঠক করা হলেও এবার উত্তরবঙ্গের ব্যবসায়ী মহলের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেছেন, শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসায়িক সম্ভাবনার কারণে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চলবে। উত্তরবঙ্গকে আরও শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। তিনি আরও বলেছেন, শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চলবে। উত্তরবঙ্গকে আরও শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন রাজ্য বাজেটকে সামনে রেখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের