‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছেন বলে সাফ জানালেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়দের শিবিরে যোগ দেননি তিনি। আজ, বৃহস্পতিবার সংবাদমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শত্রুঘ্ন। যদিও কাকলিদের দাবি ছিল, আসানসোলের সাংসদ তাঁদের সঙ্গেই রয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দেওয়া চিঠিতে নাকি সইও করেছেন তিনি। গতকাল, বুধবার এই খবরও রটে যায়। কিন্তু শত্রুঘ্ন সিনহা এদিন তেমন কোনও ঘটনার কথা উল্লেখ করেননি সংবাদমাধ্যমে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘পাটনায় ভোটে যখন হেরে গিয়েছিলাম তখন মমতা আমার পাশে ছিল। আমার খারাপ সময়ে ওকে পাশে পেয়েছি। এখন ওর কঠিন সময়ে ছেড়ে যাব না। মমতার সঙ্গ কোনওদিন ত্যাগ করব না। ওনার মাটির সঙ্গে, মানুষের সঙ্গে যোগ রয়েছে। ঠিকই ঘুরে দাঁড়াবেন তিনি। মনে রাখবেন এখনও মমতার কাছে ৪১ শতাংশ ভোট রয়েছে।’

আরও পডুন: সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

শত্রুঘ্ন আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস ও মমতা দিদির সঙ্গে আমি আছি, ছিলাম, থাকব। এখনই দল বা শিবির পরিবর্তন করব না।’ অর্থাৎ কাকলিদের দাবির উল্টো পথেই হাঁটতে দেখা গেল আসানসোলের সাংসদকে। তবে শত্রুঘ্ন একা নন, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি খারিজ করে দিয়েছেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলও। তিনি জানিয়েছেন, ‘কাকলি দি-রা বারবার বলছেন ওদের কাছে ২০-১৯ জন তৃণমূল সাংসদের সই করা চিঠি রয়েছে। যদি সেই সই সমেত চিঠি থাকে তাহলে সেটা দেখাক। কই সেই কাগজ। আমার সিদ্ধান্ত যেন কেউ না নেয়, আমার সিদ্ধান্ত আমি নেব। যারা আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছে, তারা বললে আমি চলে যাব। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছি। দুর্নীতি হয়েছে বলেই তো আমরা ক্ষমতায় আসিনি। তাই বলে দলের বিপদের দিনে আরও কালিমালিপ্ত করার বিষয়টা আমি মেনে নিচ্ছি না।’

জয়নগরের সাংসদ এও স্পষ্ট করে জানিয়েছেন তিনি দিল্লিতে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে যাননি।

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের