ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল দ্রাবিড় ভারতের ভারতীয় দলের সফল অধিনায়কের পাশাপাশি একজন সফল কোচও। মাঠে তাঁর ধৈর্য, নিষ্ঠা এবং লড়াকু মানসিকতা যেমন ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছে, তেমনই কোচ হিসেবে তাঁর দূরদর্শিতা ও নেতৃত্ব ভারতকে এনে দিয়েছে বিশ্বজয়ের গৌরব। তাঁর ছেলেই এবার জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। দ্রাবিড়ের দুই পুত্রই ক্রিকেট খেলে। তবে ভারতীয় টিমে জায়গা করে নিয়েছেন  তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। ২২ গজের ময়দানে এবার দ্রাবিড় পুত্র নামবেন দেশের জার্সি পরে।  

ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়কে আগামী মাসে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়েছে। শরৎ শ্রীধরনের নেতৃত্বে বিসিসিআই-এর জুনিয়র নির্বাচক কমিটি বৃহস্পতিবার (১১জুন) শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে এবং মাল্টি-ডে ইন্টারন্যাশনাল (এমডিআই) দুটি স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ৪ জুলাই থেকে শ্রীলঙ্কার হাম্বানটোটাতে এই সফর শুরু হবে। তিনটি একদিনের ম্যাচ ও দুটি মাল্টি-ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে। ১৫ সদস্যের একদিনের ক্রিকেটের সেই দলে অন্তর্ভুক্ত হয়েছেন অন্বয়। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে মধ্যপ্রদেশের যশবর্ধন সিং চৌহানকে অধিনায়ক এবং লক্ষ্য রায়চন্দানিকে সহ-অধিনায়ক করা হয়েছে। জানিয়ে রাখা ভাল, রাহুল দ্রাবিড়ের বড় ছেলে অর্থাৎ সমিত দ্রাবিড় কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করলেও, অন্বয়ই দ্রাবিড় পরিবারের প্রথম সদস্য যিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: ৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ ওডিআই স্কোয়াড: সাগর ভির্ক, লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), যশবর্ধন সিং চৌহান (অধিনায়ক), বিনীত ভিকে, অর্জুন রাজপুত, কুশাগরা ওঝা, রজত বাঘেল (উইকেটরক্ষক), অন্বয় দ্রাবিড় (উইকেটরক্ষক), আনমোলজিৎ সিং, ভুতকুরি যশবীর গৌড়, রোহিত অনিল যাদব, শাভিন ভি, কাব্য পরেশ প্যাটেল, মোহিত উলভা এবং ঈশান সুদ।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল