বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: The Greatest Show on Earth, এক কথায় ফুটবল বিশ্বকাপকে এটাই বলেন ক্রীড়াপ্রেমীরা। প্রতি চার বছর অন্তর বসে ফুটবল বিশ্বকাপের আসর। আর তা দেখতে টিভি হোক বা স্টেডিয়ামে ভিড় জমান আপামর ফুটবলপ্রেমীরা। আজ, বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। তবে এবারের বিশ্বকাপে রয়েছেন নতুন কিছু বিষয়। যেমন এবারে বিশ্বকাপ হবে তিনটি দেশে, তিনটি আলাদা টাইম জোনে। এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮। গতবারের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা নামছে ফের খেতাব জয়ের জন্য। যদিও মুখিয়ে রয়েছে পর্তুগাল, স্পেন, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির মতো তাবড় দেশগুলি।

১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘ ৪০ দিনের ফুটবল যুদ্ধ শেষে আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল। ফুটবল ইতিহাসের চেনা আঙিনা মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘মেক্সিকো সিটি স্টেডিয়াম’ বা এস্তাদিও আজতেকাতে আজ, বৃহস্পতিবার ১১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়েছে। সেখানে মুখোমুখি হবে আয়োজক দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ জার্সির জনপ্রিয় মেটলাইফ স্টেডিয়ামে। যা বিশ্বকাপের সময়ে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। খেলা হবে ৪৮টি দলের মধ্যে।

গ্রুপ পর্ব (Group Stage): ১১ জুন থেকে ২৭ জুন।
রাউন্ড অব ৩২ (Round of 32): ২৮ জুন থেকে ৩ জুলাই।
রাউন্ড অব ১৬ (Round of 16): ৪ জুলাই থেকে ৭ জুলাই।
কোয়ার্টার ফাইনাল (Quarter-finals): ৯ জুলাই থেকে ১১ জুলাই।
সেমিফাইনাল (Semi-finals): ১৪ জুলাই ও ১৫ জুলাই।
ফাইনাল (World Cup Final): ১৯ জুলাই, ২০২৬।

এবারে ৪৮টি দলের গ্রুপ বিন্যাস হল-

গ্রুপ ‘এ’ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’ কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’ ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’ আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক
গ্রুপ ‘ই’ জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া
গ্রুপ ‘জি’ বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’ স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে
গ্রুপ ‘আই’ ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে
গ্রুপ ‘জে’ আর্জেন্তিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন
গ্রুপ ‘কে’ পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া
গ্রুপ ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

এবারের ফুটবল বিশ্বকাপে সম্পূর্ণ নতুন ৪টি দেশের অভিষেক ঘটতে চলেছে। এই নবাগত চার দল হল—কেপ ভার্দে (Cabo Verde), কুরাসাও (Curaçao), জর্ডান (Jordan) এবং উজবেকিস্তান (Uzbekistan)। ফুটবল বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো তিনটি দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। যার মধ্যে আমেরিকার ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহর রয়েছে। মেক্সিকোর মেক্সিকো সিটি স্টেডিয়াম, গুয়াদালাহারা এবং মন্টেরেতেও খেলা হবে। কানাডার ভ্যাঙ্কুভার ও টরোন্টোতে ম্যাচ হবে। বিশ্বকাপের প্রধান আয়োজক আমেরিকা। সেখানকার আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক বা নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বা সান্তা ক্লারা এবং সিয়াটলে খেলা হবে। ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। বলটি তৈরি করেছে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল সংস্থাটি। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে সংস্থাটি। ‘ট্রাই’ শব্দের অর্থ তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ। ২০২৬ বিশ্বকাপের বলে ব্যবহার করা হয়েছে তিনটি রং। লাল রঙের অর্থ আমেরিকা, নীল রঙের অর্থ কানাডা এবং সবুজ রঙের অর্থ মেক্সিকো। নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগামী বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। এ ছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক আমেরিকার তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল। ভারতে ইউনাইট এইট স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে দেখা যাবে। অনলাইনে জি ৫ হবে সরাসরি সম্প্রচার। 

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ আদালতের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা