দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে খান খান। বিধানসভায় পরিষদীয় দলের পর হাতছাড়া হচ্ছে লোকসভার সংসদীয় দলও। এই অবস্থায় দিল্লিতে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী মমতা। দিল্লির ২০ রাজেন্দ্র প্রসাদ রোডে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে যে দলীয় কার্যালয় বা দফতর ছিল তা এবার বন্ধ করে দেওয়া হল। পার্থ ভৌমিকের নামে সাংসদ বাংলো হিসেবে সংসদের রেকর্ডে নথিভুক্ত আছে সেই ঠিকানাটি। কিন্তু বর্তমানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। মমতা-অভিষেকের নেতৃত্বকে অমান্য করে কাকলি-শতাব্দীদের দলে যোগ দিয়েছেন তিনি। তাই পার্থ’র বাসভবন থেকে সরে এবার দিল্লিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে চলে গিয়েছে অন্য ঠিকানায়।

আরও পডুন: রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

৬৬, সাউথ অ্যাভিনিউতে তৃণমূল নেতা নাদিমুল হকের সাংসদ বাংলো রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানেই ছিল তৃণমূলের পার্টি অফিস বা দফতর। আবার সেই পুরনো ঠিকানাতেই দলীয় কার্যালয় খুলল ঘাসফুল শিবির। সূত্রের খবর, গতকাল, বুধবার রাতেই সাংসদ পার্থ ভৌমিকের নামে থাকা বাংলো থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সাইনবোর্ড লাগানো হয়েছে তৃণমূল নেতা নাদিমুল হকের সাংসদ বাংলোর বাইরে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মমতা বন্দ্যোরপাধ্যায়ের হাতে তৈরি করা দল। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৈরি হয়েছে আলাদা বিদ্রোহী গোষ্ঠী, লোকসভাতেও সেই একই ছবি। একদা মমতা-অভিষেক ঘনিষ্ঠরা আজ বিদ্রোহী হয়ে শিবির বদল করছে। তাই বাড়তি চিন্তায় তৃণমূলনেত্রী। এই অবস্থায় কার উপর ভরসা করবেন বুঝতেই পারছেন না তিনি। তাই আপাতত ভরসার সৈনিক নাদিমুলের বাংলোতেই খুললেন দলীয় কার্যালয়।

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা