হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি, চান্দ্রকোণা: সরকারি ও ব্যক্তিগত (রায়তি) জমি দখল করে নির্মিত একটি মিষ্টির দোকান অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল। চান্দ্রকোণা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর(Jayantipur) এলাকায় প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণটি গুঁড়িয়ে দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক (নং-৪)-এর ধারে প্লট নং ৪৩৯-এর ৩৬১ বর্গফুট পূর্ত দফতরের (PWD) জমি এবং প্লট নং ৫৮-এর ৭১.২৫ বর্গফুট রায়তি জমি দখল করে স্থানীয় বাসিন্দা রঞ্জন সিং একটি পাকা নির্মাণ করে সেখানে মিষ্টির(Sweet) ব্যবসা করেছিলেন। রাস্তার ধারে হওয়ায় দোকানটির ব্যবসাও বেশ জমজমাট ছিল।

রায়তি জমির মালিক তথা পেশায় আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্তের বাড়ি ওই দোকানের ঠিক পিছনেই অবস্থিত। জমি দখল এবং দোকানের পিছনে বসানো এক্সহস্ট ফ্যান থেকে নির্গত দুর্গন্ধের কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছিলেন তিনি ও তাঁর পরিবার। অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ‘দেশ কমিটি’র দ্বারস্থ হলেও কোনও সুরাহা মেলেনি।এরপর কৃষ্ণেন্দু বিকাশ দত্ত কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। ২০২৫ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ, সেই নির্দেশ যথাযথভাবে পালন না হওয়ায় ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ২৭ মে হাইকোর্ট বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয়।

পূর্ত দফতরের সহকারী বাস্তুকার, চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার(Buldozar) দিয়ে বেআইনি দোকান ঘর ভেঙে ফেলা হয়। যদিও তার আগের দিন সন্ধ্যা থেকেই অভিযুক্ত রঞ্জন সিং আদালতের নির্দেশ পাওয়ার পর দোকানের মালপত্র সরিয়ে নিজেই নির্মাণের কিছু অংশ ভাঙতে শুরু করেছিলেন।কৃষ্ণেন্দু বিকাশ দত্তের অভিযোগ, দেশ কমিটির মদতেই সরকারি ও ব্যক্তিগত জমি দখল করে দোকানটি গড়ে তোলা হয়েছিল এবং দোকান মালিকের কাছ থেকে মাসিক ভাড়াও আদায় করা হতো। তিনি বলেন, “আমার রায়তি জমি এবং পূর্ত দফতরের জমি দখল করে এই নির্মাণ করা হয়েছিল।

বেআইনিভাবে আমার বাড়ির সামনের অংশ ঘিরে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে অবশেষে বেআইনি কাঠামো ভাঙায় আমি সন্তুষ্ট।”অন্যদিকে রঞ্জন সিংয়ের স্ত্রী সুমিত্রা সিং জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর তাঁরা নিজেরাই দোকানের জিনিসপত্র সরিয়ে কাঠামো ভাঙা শুরু করেন। তিনি বলেন, “ওঁরা সামনের জায়গা খালি করার জন্য মামলা করেছিলেন। আদালতের নির্দেশ মেনেই আমরা দোকান খালি করেছি।”প্রশাসনের এই পদক্ষেপে সরকারি ও ব্যক্তিগত জমি পুনরুদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…