সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পোশাক বলতে সাধারণত আমাদের মনে আসে সুতি, সিল্ক, লিনেন কিংবা মিশ্র কাপড়ের কথা। কিন্তু কখনও কি শুনেছেন সোনা দিয়ে তৈরি পোশাকের কথা? অবিশ্বাস্য হলেও সত্যি। সম্প্রতি এমনই একটি সোনার পোশাক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোনার গয়নার প্রতি মানুষের আকর্ষণ নতুন কিছু নয়। তবে সেই সোনা দিয়ে যখন তৈরি হয় পুরো একটি পোশাক, তখন তা স্বাভাবিকভাবেই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সূক্ষ্ম কারুকাজ, নিখুঁত নকশায় তৈরি করা হয়েছে এই বিশেষ পোশাক। দূর থেকে দেখলে মনে হবে রাজকীয় কোনো পোশাক, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এর প্রতিটি অংশে রয়েছে সোনার ছোঁয়া। যার দাম শুনলে মাথা ঘুরে যাবে। জেনে নিন এই পোশাক সম্পর্কে বিস্তারিত তথ্য।

সংযুক্ত আরব আমিরশাহির শারজাহে নজর কেড়েছে অনন্য এই সৃষ্টিকর্ম। কারুশিল্পের এক অসাধারণ নিদর্শন হিসেবে ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে সোনা দিয়ে তৈরি এই পোশাক। যে সোনার পোশাক প্রদর্শিত হচ্ছে তার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। সাধারণ মানুষের কাছে যা কল্পনারও বাইরে। বিশেষজ্ঞদের মতে, এমন পোশাক  দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, এগুলি কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে। শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো ২০২৬-এ আগত দর্শকদের অন্যতম আকর্ষণ এই সোনার পোশাক। আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি নির্মিত পোশাকটি শারজাহ এক্সপো সেন্টারে প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ২১ ক্যারেট নিখাদ সোনা দিয়ে তৈরি এই পোশাকে ব্যবহার করা হয়েছে ১০ কেজিরও বেশি সোনা।

আরও পড়ুন: বয়স শুধু সংখ্যা! ৫৫-তে গ্ল্যামারের ঝড় তুললেন মনীষা কৈরালা

বিশেষজ্ঞরা বলছেন,  এই পোশাক শুধু বিলাসবহুল ফ্যাশনের প্রতীক নয়, বরং মধ্যপ্রাচ্যের গহনা শিল্পের ক্রমবর্ধমান সাফল্য ও সৃজনশীলতারও প্রতিফলনও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত  দর্শক পোশাকটি একনজর দেখার জন্য ভিড়  জমিয়েছেন। আজ রবিবার (১৪ জুন) শেষ হতে চলা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশি বহু শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ড। সংগ্রাহক ও শৌখিন ক্রেতাদের জন্য তারা তুলে ধরেছে বিরল গয়না, সীমিত সংস্করণের অলঙ্কার এবং নতুন নতুন নকশার বিশেষ সংগ্রহ।  সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ এবং ‘শেখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার ডিজাইন প্রদর্শন করেছে। এছাড়া জাওহারা জুয়েলারি প্রদর্শন করছে ১৮ ক্যারেট সোনা, হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণি দিয়ে তৈরি ‘পাম’ কালেকশন। পাশাপাশি রয়েছে মুক্তোর অলঙ্কার এবং কাস্টম ব্রাইডাল সেট, যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর