আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: সরকারি আবাস যোজনা নিয়ে এবার সরাসরি কাটমানি নেওয়া এবং চাওয়ার অভিযোগ উঠল শান্তিপুর পুরসভার প্রাক্তন এবং বর্তমান দুই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে। শান্তিপুরের ১৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগের তীর ওই ওয়ার্ডের প্রাক্তন ও বর্তমান উভয় কাউন্সিলরেরই বিরুদ্ধে। ২০২০ সালে ঘরের নাম করে টাকা নেওয়ার পাশাপাশি, নতুন করে সেই অভিযোগের সুরাহা চাইতে গিয়ে ফের টাকা দাবির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমিধ্যেই এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত পরিবার।শান্তিপুর পুরসভার(Shantipur Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ চক্রবর্তীর অভিযোগ, ২০২০ সালের সরকারি আবাস যোজনায় তাঁর নামে একটি ঘর মঞ্জুর হয়েছিল। অভিযোগ, সেই সময় তাঁকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তৎকালীন কাউন্সিলর ভবানী হালদার তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা কাটমানি(Cut Money) নেন। সম্প্রতি সেই কাটমানির টাকা ফেরত চাইতে গেলে প্রাক্তন কাউন্সিলর ও তাঁর দাদা তাঁদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তবে শুধুমাত্র এখন নয় এর আগেও একাধিকবার পথে-ঘাটে টাকা ফেরত চেয়েছিলেন উপভোক্তা এমনটাই দাবি তাদের ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর ভবানী হালদার। তাঁর দাবি, “কাটমানি দেওয়া বা নেওয়ার কোনও বিষয়ই এখানে নেই। মূলত পারিবারিক বিবাদের কারণেই আইনগত সমস্যায় জর্জরিত হওয়ার কারণে তাদেরই উদাসীনতায় ওদের ঘর পাওয়া আটকে ছিল। তাদের বিরুদ্ধে একটি আইনি মামলাও চলছিল, যার জেরে ঘর তৈরি থমকে যায়।” অভিযোগকারী প্রকাশ চক্রবর্তী র বাবা প্রদীপ চক্রবর্তী কথায়, “টাকা ফেরত চাইতে গেলে উল্টে দুর্ব্যবহার জোটে। বলেন টাকা দিলে স্লিপ অন্তত থাকবে, সেটা কোথায়! ” বিবাদের জল অবশ্য এখানেই থমকে থাকেনি। প্রাক্তন কাউন্সিলরের কাছ থেকে সুরাহা না পেয়ে ওই বাসিন্দা বর্তমান কাউন্সিলর নরেশচন্দ্র সরকারের দ্বারস্থ হন। কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। প্রকাশবাবুর অভিযোগ, এই ঘটনার প্রতিকার এবং ঘর পাইয়ে দেওয়ার নাম করে বর্তমান কাউন্সিলর নরেশবাবু উল্টে তাঁর কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। পর পর দুই জনপ্রতিনিধির এই আচরণে ক্ষুব্ধ হয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন প্রতারিত পরিবার। শান্তিপুর থানায়(Shantipur P.S.) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।বর্তমান কাউন্সিলর অবশ্য প্রাক্তন কাউন্সিলর এর বিরুদ্ধে টাকা পাওনার বিষয়টি আগেই অভিযোগ পেয়েছিলেন অভিযোগকারীর কাছ থেকে তবে তিনি টাকা চেয়েছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এমনকি রাজনৈতিক অভিসন দিয়ে হতে পারে বলে মনে করছেন।

অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর জানাচ্ছেন সে সময়ে তিনি ঘর নিতে অস্বীকার করেন। রাজনৈতিক পালা বদলের পর কারোর প্ররোচনায় এ ধরনের মিথ্যা অভিযোগ হতে পারে। পুলিশ সূত্রের খবর, লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ চালান। প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা ফিরে যান বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের ঘর নিয়ে শাসকদলের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের জড়িয়ে পড়ার এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পুর প্রশাসন। ঘটনার জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের