কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে আচমকাই NCPI নামক রাজনৈতিক দলের উত্থান। তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার গতকাল, রবিবার জানিয়েছিলেন, এই আঞ্চলিক দলে যোগ দিয়েছেন তাঁরা। NCPI এনডিএ-র অংশ হবে। এনডিএ-কে সমর্থন দেবে। তারপর থেকেই বাংলার রাজনীতিতে NCPI-কে ঘিরে জোর চর্চা চলছে। গতকাল রাত থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে NCP ওরফে ‘ন্যাশনলিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’। যখন রাজ্য রাজনীতিতে এই দলকে নিয়ে আলোচনা চলছে তখনই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, হাওড়ার হাটগাছা-বনিপুর এলাকায় অবস্থিত NCPI-এর কার্যালয়ের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

আরও পডুন: ‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

নবান্ন থেকে মাত্র আধ ঘণ্টার দূরত্বে রয়েছে কাকলি-সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দল NCPI-এর কার্যালয়। হাওড়ার সাঁকরাইলের হাটগাছা গ্রামে থাকা NCPI-এর কার্যালয় এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। সূত্রের খবর, সেই কার্যালয় খুলবেন সদ্য দলে যুক্ত ২০ জন সাংসদ। এবার থেকে সেখানেই বসবেন কাকলি-সুদীপ-সায়নীরা। তাই NCPI-এর কার্যালয়ে বাড়তি সুরক্ষা দেওয়া হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের জট কাটাতে বিদ্রোহী শিবিরে থাকা ২০ জন সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ বা NCPI নামে একটি ছোট রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে ‘মার্জ’ হয়েছে। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কৈলাশহর এবং চৌমানু আসনে প্রার্থী দিয়েছিল এই দল। তবে সামান্য ভোট পেয়েছিল। একটি আসনেও জিততে পারেনি। উল্টে দলের দুই প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবার সেই দলকেই চাঙ্গা করতে যোগ দিয়েছেন কাকলি-শতাব্দী-সুদীপ-সায়নীরা। আর তাঁরা যোগ দিতেই উৎফুল্ল NCPI- নেতৃত্ব। দলের ফেসবুক পেজে একটি গ্রাফিক পোস্ট করে দাবি করা হয়েছে যে, লোকসভার সাংসদ সংখ্যার বিচারে তারাই পশ্চিমবঙ্গের বৃহত্তম দল।

বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক