‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাওয়ার ঘটনা সামনে এসেছিল। সেই তথ্য ফাঁস করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের আমলে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই সমস্ত ঘটনার তদন্ত চলছে। তার মাঝেই আজ, সোমবার বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী। এদিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা দেওয়া হয়েছিল। পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিধবা ভাতার টাকা পৌঁছে যেত। আপনারা জানলে চমকে যাবেন। সরকারি টাকা শুধুই লুট করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। যেখানেই হাত দিচ্ছি দুর্নীতি বের হচ্ছে। তাই আমাদের একটু সময় লাগছে। স্বচ্ছভাবে তালিকা তৈরি করতে হবে। কোনও অভারতীয়, বিদেশি নাগরিকদের রাজ্যের টাকা দেওয়া যাবে না।’

আরও পডুন: কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

শুভেন্দুর এই দাবির পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য়ের প্রশাসনিক মহলে। পুরুষরা কীভাবে বিধবা ভাতার টাকা পান? এই প্রকল্পের আওতায় শুধুমাত্র বিধবা মহিলারাই আর্থিক সাহায্য পাবে। সেটাই ছিল নিয়ম। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুরুষরাও বিধবা ভাতার টাকা পেতেন। সেই বিষয় নিয়েও তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। 

জলকল্যাণ শিবির নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্যের ১১০০ টি স্থানে শিবির হচ্ছে। সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন এই শিবিরে। অতীতে সরকারি টাকা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছত না। ডোমকলের একটি ব্লকে সাড়ে ৩ হাজার ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তাতে সংখ্যালঘুদের ঐক্যশ্রী প্রকল্পের টাকা জমা পড়ত। স্বচ্ছ তালিকা তৈরি করাই আমাদের উদ্দেশ্যে। আমরা চাই না অনুপ্রবেশকারীরা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পান। এমন কেউ কেন টাকা পাবেন যারা বাচ্চাদের ভ্যাকসিনেশন করান না। তাঁরা কেন সরকারি সুবিধা পাবেন? সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কোথাও কোনও মধ্যস্বত্ত্বাভোগী থাকবে না। প্রকৃত মানুষ সামাজিক প্রকল্পের সুযোগ পাবে। সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করব।’

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির