বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাকপুর: উত্তর ২৪পরগনা জেলার বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন। তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ছিন্নের ঘোষণা করেন তিনি।বারাকপুর মহকুমার বিভিন্ন পৌরসভায় একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগের পর এবার ইস্তফা দেন বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস(Chairman Uttam Das)।সোমবার বারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমাশাসকের (এসডিও) কাছে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর সঙ্গে ভাইস চেয়ারম্যান সুপ্রিয় ঘোষ-সহ বাকি কাউন্সিলররাও পদত্যাগপত্র জমা দেবেন।ইতিমধ্যেই পৌরসভার চারটি ওয়ার্ডের কাউন্সিলর পদত্যাগ করেছেন।

আজ বাকি ২০ জন কাউন্সিলরও ইস্তফা দিতে চলেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে তৃণমূল কংগ্রেস থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান উত্তম দাস বলে দাবি করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে বারাকপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বারাকপুর মহকুমার বীজপুর থেকে টিটাগড় প্রায় সব পৌরসভার পৌর প্রতিনিধিরা একে একে পদত্যাগ করেছেন। বাকি ছিল শুধু বারাকপুর পৌরসভার ২৪ টি ওয়ার্ডের প্রতিনিধি সহ চেয়ারম্যান উত্তম দাস। সোমবার বারাকপুর প্রশাসনিক ভবনে এসডিও এর কাছে পদত্যাগ পত্র জমা দেন চেয়ারম্যান উত্তম দাস সহ ভাইস চেয়ারম্যান সুপ্রিয় ঘোষ ও বাকি সদস্যরা। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চারটি ওয়ার্ডের কাউন্সিলর।ইতিমধ্যে একাধিক পুরসভার কাউন্সিলররা পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। বিধাননগর পুরসভার নেওয়ার পর থেকে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী।

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার