মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বে রেকর্ড যেন লিওনেল মেসির দীর্ঘ কেরিয়ারের নিত্যসঙ্গী। এবার আরেকটি অনন্য কীর্তির মাইলফলক গড়বেন এই আর্জেন্টাইন ফুটবলার। বুধবার আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নীল সাদা জার্সিতে ২০০তম ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করবেন তিনি। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ফুটবলের অন্যতম পরিচিত খেলোয়াড় লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা,ফিনালিসিমা একের পর এক ট্রফি জিতে জাতীয় দলের ইতিহাসে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি আর্জেন্টিনার সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার।

আর্জেন্টাইন ফুটবলার হিসেবে মেসির যাত্রা ২০০৫ সালের ১৭ অগস্ট হাঙ্গেরির বিপক্ষে একটি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে অল্প সময়ের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই কঠিন শুরুর পরই ধীরে ধীরে নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯৯ ম্যাচে মাঠে নেমে ১১৭টি গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৪টি গোল।  ৩৮ বছর বয়সেও মেসির প্রতি ভক্তদের উন্মাদনা একটুও কমেনি। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আর্জেন্টাইন সমর্থকদের ঢল নেমেছে। অনেকের কাছেই এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ, তাই তাঁকে মাঠে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসির ২০০তম ম্যাচ শুধু আর্জেন্টিনার জন্য নয়, গোটা ফুটবল বিশ্বের জন্যই একটি বিশেষ মুহূর্ত। তাঁর মতে, মেসিকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি রয়েছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। জাতীয় দলের হয়ে ২২৮ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শের অপেক্ষায় থাকা মেসিকে ঘিরে এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ২০০৬ সালে বিশ্বকাপ যাত্রা শুরু করা এই ফুটবল জাদুকর এখনো দেশের স্বপ্নের সবচেয়ে বড় ভরসা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিনি শুধু নতুন বিশ্বকাপ অভিযানই শুরু করবেন না, একই সঙ্গে লিখবেন আন্তর্জাতিক ফুটবলের আরেকটি সোনালি অধ্যায়। ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছেন, অনেকেই বিদায় নিয়েছেন। কিন্তু ২০০ ম্যাচের দোরগোড়ায় দাঁড়িয়ে মেসি আবারও মনে করিয়ে দিচ্ছেন কিংবদন্তিরা সংখ্যায় নয়, তাদের কাজের মাধ্যমে অমর হয়ে থাকেন ।

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অবিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

কাশির সিরাপ কিনতে চিকি‍ৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন