চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি:  সর্দি-কাশি হলেই অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে কাশির সিরাপ কিনে খান। এই প্রবণতা দীর্ঘদিন ধরেই দেখা গিয়েছে।  কাশির সিরাপে ঘুমের ওষুধ জাতীয় উপাদান থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া  এবার যখন-তখন কেউ আরকাশির সিরাপ কিনতে পারবেন না। কারণ বড় নির্দেশ দিয়েছে কেন্দ্র। চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া আর কাশির সিরাপ বিক্রি করতে পারবে না ওষুধের দোকানগুলি।   

কেন্দ্র সরকার ১৯৪৫ সালের ড্রাগস রুলস-এ একটি নতুন সংশোধনী এনেছে, যার মাধ্যমে কাশির সিরাপসহ অন্যান্য সিরাপ বিক্রির নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, এখন থেকে  ওষুধের দোকান থেকে থেকে এই ধরনের ওষুধ কেনার আগে ভোক্তাদের দেখাতে হবে চিকি‍ৎসকের প্রেসক্রিপশন। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কাশির সিরাপের অপব্যবহার দেশে একটি বড় সমস্যা হয়ে উঠেছে। অনেকেই  প্রয়োজন ছাড়াই এসব ওষুধ  খান, যার ফলে নেশার প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া অতিরিক্ত মাত্রায় কাশির সিরাপ সেবন করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।  

উল্লেখ্য, মধ্যপ্রদেশ ও রাজস্থানে খারাপ কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর ঘটনা সামনে আসার কয়েক মাস পর এই পদক্ষেপটি নেওয়া হলো। গত বছরের ডিসেম্বরে জারি করা একটি খসড়া প্রস্তাবের ওপর জনগণের মতামত বিবেচনার পর ২০২৬ সালের ৯  জুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সরকার ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইনের ১২ এবং ৩৩ ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ১৯৪৫ সালের ড্রাগস রুলস সংশোধন করেছে। এই  নিয়মকে ‘ড্রাগস (পঞ্চম সংশোধনী) বিধিমালা, ২০২৬’ নামে চিহ্নিত করা হবে।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের যুগ্ম সচিব হর্ষ মঙ্গলা এই বিজ্ঞপ্তিটি জারি  করেছেন। এই নিয়ম কার্যকর হওয়ায়,  দেশজুড়ে  ফার্মেসিগুলোকে সিরাপ ও  এই সংক্রান্ত  ওষুধ বিক্রির সংশোধিত নিয়মাবলী মেনে চলতে হবে।  

 

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?