ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই জামাইষষ্ঠী। শ্বশুরবাড়ির আপ্যায়ন আর নানা রকম পদের আয়োজনে এই দিনটি হয়ে ওঠে বিশেষ। সকাল থেকে শুরু হয় জামাইকে ঘিরে আদর-আপ্যায়ন, আর দুপুরের পাতে থাকে মাছ, মাংস, ভাজা, চাটনি থেকে শুরু করে নানান সুস্বাদু পদ। তবে বাঙালি মানেই শেষ পাতে থাকবে মিষ্টি । রসগোল্লা, সন্দেশ, রাজভোগ, মিষ্টি দই, ক্ষীর, পায়েস কিংবা বাড়িতে তৈরি নানা রকম মিষ্টান্ন দিয়ে সাজানো হয় শেষ পাত। বিশেষ দিনেই আনুন নতুনত্বের ছোঁয়া। বানান আম দিয়ে পায়েস। 

উপকরণ

পাকা আম: ২টি (মিষ্টি ও আঁশহীন)

দুধ: ২ কাপ

গুঁড়ো দুধ: ৪ চা চামচ

চিনি: ১/৩ কাপ

সুজি: ১ চা চামচ

কাজুবাদাম গুঁড়ো: ৩টি বাদামের

পদ্ধতি 

প্রথমেই পাকা আমগুলি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে মসৃণ পাল্প বানিয়ে রাখুন। এবার  এরপর একটি কড়াইতে  তরল দুধ ঢেলে মাঝারি আঁচে ভাল করে ফুটিয়ে  ঘন করে নিন। তাপর  দুধে আমের পাল্প দিয়ে  আঁচ কমিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন  যাতে নিচে লেগে না যায়। মিনিট দশেক এভাবে ফোটানোর পর যোগ করুন গুঁড়ো দুধ এবং সুজি  মিশ্রণটি বেশ গাঢ় হয়ে এলে তাতে চিনি দিন। চিনি গলে দুধের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। সবশেষে উপর থেকে কাজুবাদামের গুঁড়ো ছড়িয়ে  নামিয়ে নিন। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে পাত্রটি ফ্রিজে ঢুকিয়ে রাখুন। জামাইষষ্ঠীর দুপুরে শেষ পাতে ঠান্ডা ঠান্ডা আমের পায়েস পরিবেশন করুন।

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭