শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

গত বছরের ১২ ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল ব্যারাকপুরের অ্যালায়েন্স জুট মিল। যার ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন ২০০০ জন শ্রমিক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার, কর্মসংস্থানেরও ভোলবদল। এবার শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল বহুদিন ধরে বন্ধ থাকা ব্যারাকপুরের জুটমিল। যেটি জগদ্দল জুটমিল নামেও পরিচিত। মিষ্টি মুখ করে আনন্দে মাতলেন মিলের শ্রমিকরা।

গত বছরের ১২ ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল ব্যারাকপুরের অ্যালায়েন্স জুট মিল। যার ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন ২০০০ জন শ্রমিক। অবশেষে পালাবদল হতেই বাংলায় বন্ধ জুটমিলগুলি খুলতে উদ্যোগী বিজেপি সরকার। অভিযোগ, তৃণমূল জমানায় জুটশিল্পকে কোনও কদর করা হয়নি। যার ফলে বন্ধ হয়ে যায় একের পর এক জুট মিল। সেই তালিকায় ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুটমিল। অবশেষে দীর্ঘ আলোচনার ভিত্তিতে আজ বুধবার (১৭ জুন) থেকে চালু হল জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল। এই খবরে স্বাভাবিকভাবেই আনন্দে উচ্ছ্বসিত মিলের স্থায়ী-অস্থায়ী কর্মীরা।

জানা যায়, মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং এবং প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মিলের মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস সরকার এবং শ্রম কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা এই আলোচনায় উপস্থিত ছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আজ তথা ১৭ জুন থেকে মিলে পুনরায় কাজ শুরু হবে। দীর্ঘ ছয় মাস পর মিলটি পুনরায় খুলল। আনন্দে একে অপরকে মিষ্টি খাওয়ালেন শ্রমিকরা। এ বিষয়ে অর্জুন সিংহ জানিয়েছেন, ‘তৃণমূল সরকারের আমলে জুটশিল্প প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। মিলগুলোকে আধুনিকী করণের উদ্যোগ নেয়নি তৃণমূল সরকার। তবে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে ফের ঘুরে দাঁড়াবে জুটশিল্প।’ মন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রমিকরা।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার