পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : এবার পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল হাওড়া জেলার উলবেড়িয়ায়‌ । জানা গেছে, উলুবেড়িয়া ২ নং ব্লকের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা দুরন্ত কাঁড়ারের ব্যাঙ্ক একাউন্টে তিন বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার তাকে গ্রেফতার করে রাজাপুর থানার(Rajapur P.S.) পুলিশ। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়। দুরন্ত এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।

সেই সুযোগ কাজে লাগিয়ে সে লক্ষী ভান্ডারের (Laxmi Bhandar)টাকা তুলছিল। উলুবেড়িয়া ২ নং ব্লক প্রশাসন সূত্রে খবর লক্ষী ভান্ডারের টাকা পুরুষের একাউন্টে ঢুকছে এই ঘটনার তদন্তে নেমে দেখা যায় ২০২১ সাল থেকে ২০২৪ সালে পর্যন্ত ওই ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকেছে।

এরপরেই ওই ব্যক্তির নামে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে, ধৃত দুরন্ত দাবি আমার একাউন্টে লক্ষী ভান্ডারের টাকা ঢুকছে ।এটা জানতাম না। জানার পর ব্যাংকে গিয়ে বন্ধ করে দিই। যদিও পুলিশ আমাকে ধরেছে। স্থানীয়রা বাসিন্দাদের অভিযোগ তৃণমূলের প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছিল।

এখন জানাজানি হতে নাম কাটিয়ে বাঁচার চেষ্টা করছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁ বলেন, এইরকম দুর্নীতি পরায়ন লোকেদের শাস্তির দাবি করছি। আদালতে যাওয়ার সময় দ্বিতীয় ব্যক্তি দাবি করেছে ২০১৮ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত। বিজেপির অন্তরকলহর জেরে বিজেপির কর্মীরাই তাকে এই মামলায় ফাঁসিয়েছে।তবে পুলিশ ধৃত ব্যক্তির বয়ান এবং তার সত্যতা যাচাই করে দেখছে।

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ