টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বাস ব্রাদার্সদের দিন ফুরিয়েছে। রাজ্যে পালাবদলের পর এখন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে নতুনভাবে স্বপ্ন দেখছেন কলাকুশলীরা। স্বচ্ছতার সঙ্গে ও ভয়মুক্ত পরিবেশে কাজ করতে চাইছেন টলিউডের শিল্পীরা। এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রিতে অস্তিত্ব নেই ফেডারেশন ও গিল্ডের। এই অবস্থায় নির্বিঘ্নে টলিউডের কাজ চালিয়ে নিয়ে যেতে, ইন্ডাস্ট্রির স্বার্থে তার উন্নয়নের জন্য তৈরি হল একটি নতুন উপদেষ্টা কমিটি। ইন্ডাস্ট্রির নিয়মনীতি পর্যালোচনা করবে এই কমিটি। সব সিদ্ধান্তও নেবে এই উপদেষ্টা কমিটি।

কমিটিতে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালক। এছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, মহেন্দ্র সোনি-সহ আরও অনেকে। বিজেপির চার অভিনেতা-বিধায়ক এবং আরও কয়েকজন সরকারি আধিকারিকও এর সদস্য হিসেবে রয়েছেন। হিরণ, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবাং পাপিয়া অধিকারী রয়েছেন কমিটিতে। পরিচালক অমিত দাস, প্রযোজক পরিচালক সানি ঘোষ রায়ও কমিটিতে থাকছেন। মোট ৪০ জনের একটি কমিটি রয়েছে। এখনই কোনও গিল্ডের মতো সংগঠন গড়ে তোলা হয়নি। তবে এই কমিটি সবদিক খতিয়ে দেখবে।

আরও পডুন: রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

সংস্কৃতি দফতর নিজের হাতে রাখলেও টলিউডের জন্য আলাদা কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দফতরের নিয়ন্ত্রণে থাকা প্রায় ৪০টি কমিটি এবং সংস্থার কাজ এবার আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। তাই বিনোদন জগতের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে, সবকিছু খতিয়ে দেখার জন্য। ফেডারেশন এবং গিল্ডগুলি পশ্চিমবঙ্গ সরকারের ট্রেড ইউনিয়নের অধীনে ট্রেড ইউনিয়ন আইন, ১৯২৬ মেনে নথিভূক্ত করা হবে। সরকারের বর্তমান নিয়ম পরিবর্তন না হওয়া পর্যন্ত ফেডারেশন এবং গিল্ডগুলির বর্তমান যে কাঠামো সেটাই বজায় থাকবে।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের