বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কলকাতা ও সংলগ্ন এলাকায় এখন ভ্যাপসা গরমের দাপট। এই হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক রেহাই পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন বিদেশ বিভুঁইয়ে। ঘুরতে যাওয়ার আনন্দ এবং প্রিয়জনদের জন্য বিদেশ থেকে কেনা উপহার—সব মিলিয়ে ভ্রমণের রেশ থাকে বেশ কয়েকদিন। কিন্তু সেই রেশ যে তিক্ত অভিজ্ঞতায় পরিণত হবে, তা হয়তো কল্পনাও করেননি থাই এয়ারওয়েজের টিজি ৩১৩ (TG 313) ফ্লাইটের ৮৪ জন যাত্রী।

বিদেশ থেকে ফেরার পথে প্রিয়জনদের জন্য আনা উপহারগুলো হাতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন এই যাত্রীরা। কিন্তু এয়ারওয়েজের গাফিলতিতে সেই উপহারের দেখা মিলছে না দীর্ঘ ৫৬ ঘণ্টারও বেশি সময় ধরে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তব।

যাত্রীদের অভিযোগ, এই ঘটনা শুধু একবারের নয়। গত কয়েকদিন ধরেই থাই এয়ারওয়েজের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠছে। কিন্তু টিজি ৩১৩ ফ্লাইটের ৮৪ জন যাত্রীর ক্ষেত্রে যা ঘটেছে, তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যাত্রীদের দাবি, গত দুদিন ধরে এয়ারওয়েজ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে যে, আজ বা কালকের মধ্যে ব্যাগেজ পৌঁছে যাবে। কিন্তু আজ সকাল থেকে এয়ারওয়েজের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

এই বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য আমাদের পক্ষ থেকেও এয়ারওয়েজের নির্দিষ্ট নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাত্রীদের এই চরম হয়রানির দায় কে নেবে? কোনো দায়িত্বশীল উত্তর না দিয়ে কেন যাত্রীদের অন্ধকারে রাখা হচ্ছে?

এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাগেজ ট্র্যাক করলে দেখা যাচ্ছে, ১৮ জুনই কলকাতা পাঠানোর জন্য ব্যাগেজগুলি বিমানে লোড করা হয়েছিল। আজ ২০ জুন। ব্যাংকক থেকে কলকাতা আসতে কি আসলেই ৪৮ ঘণ্টারও বেশি সময় লাগে? যাত্রীদের ব্যঙ্গোক্তি, “তেলের দাম বাড়ার কারণে এয়ারওয়েজ কি তবে গরুর গাড়ির মতো পরিবেশবান্ধব কোনো বাহন বেছে নিয়েছে? না হলে এমন অদ্ভুত দেরি কেন হবে?”

ঘটনাটি ঘিরে ক্ষোভের পাহাড় জমছে। এয়ারওয়েজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর না মেলায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন যাত্রীরা। শেষ পর্যন্ত কবে তাঁরা তাঁদের প্রিয়জনদের জন্য কেনা উপহার হাতে পাবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের