দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে ওঠাকে কেন্দ্র করে শুরু হয়েছিল সামান্য তর্কাতর্কি। আর সেই তর্কাতর্কি থেকেই মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় দিল্লির শাহদারা রেলস্টেশন। সহযাত্রীদের মারধরের শিকার হয়ে প্রাণ হারালেন এক যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার অর্থাৎ আজ ভোরে শাহদারা রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে।

জানা গিয়েছে, হরিদ্বারগামী যোগা এক্সপ্রেস স্টেশনে পৌঁছতেই সাধারণ কামরায় ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা পঙ্কজ ধামার সঙ্গে কয়েকজন যাত্রীর তর্কাতর্কি বাধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে সাধারণ কথা কাটাকাটি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একদল যাত্রী পঙ্কজকে ঘিরে ধরে মারধর শুরু করে। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক লাথি ও ঘুষি মারা হয়। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ সেই দৃশ্য দেখা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি।

আরও পড়ুন: ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে থেকে এক আরপিএফ কর্মী আহত ব্যক্তিকে সরিয়ে আনছেন। তবে পরে তাঁকে প্ল্যাটফর্মের মেঝেতে শুইয়ে রাখা হয়। অভিযোগ উঠেছে, গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকার পরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ঘটনার খবর পেয়ে ওল্ড দিল্লি রেলওয়ে পুলিশ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে আশঙ্কাজনক অবস্থায় পঙ্কজ ধামাকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক মেডিকেল রিপোর্ট অনুযায়ী, হামলার সময় গুরুতর আঘাতের জেরেই পঙ্কজের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল ভিডিও খতিয়ে দেখে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য একাধিক দল কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?