৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের একটু কিছু হলেই বুক ফেটে যায় বাবাদের। পৃথিবীর সমস্ত বাবাই তাঁদের মেয়েকে রাখেন রাজকন্যার মতো। সেই মেয়েরই খোঁজ মিলছে না দীর্ঘ ৩ মাস। চারিদিকে মেয়েকে হন্যে হয়ে খুঁজে চলেছেন বাবা। এই কষ্ট একজন বাবার কাছে ঠিক কতটা বেদনাদায়ক তা বোঝার ক্ষমতা পৃথিবীতে আর কারও নেই। হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার আশা নিয়ে একজন বাবার দিন শুরু হলেও প্রতিটি রাত শেষ হয় দীর্ঘশ্বাসে। তাই এবার মেয়েকে খুঁজে পেতে চোখে জল আর বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এক অসহায় বাবা। এই ঘটনা আমজনতার চোখে জল এনেছে।
এক অসহায় বাবা তাঁর বুকে ও পিঠে মেয়ের ছবি-সহ একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। যে প্ল্যাকার্ডে লেখা রয়েছে,  আমার মেয়েকে যদি কোথাও দেখতে পান, জানাবেন।’ সেই সঙ্গেই লেখা রয়েছে, মেয়ের পরিচয়, শারীরিক বর্ণনা এবং যোগাযোগের নম্বর। উদ্দেশ্য একটাই মেয়ের যদি কেউ খোঁজ দিতে পারেন। জানা গিয়েছে, ঘটনাটি সিউড়ির ডাঙালপাড়ার। ওই এলাকার বাসিন্দা ২৪ বছরের অমৃতা সিংহ গত ১৩ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের মেয়ে সঙ্গে কোনও মোবাইল ফোন, টাকা বা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়নি। এতেই জাঁকিয়ে বসেছে দুশ্চিন্তা।
পরিবারের তাঁদের বাড়ির মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে।  আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব, পরিচিত সকলেই কাছে গেলেও কেউই খোঁজ দিতে পারেননি। পুলিশের দ্বারস্থও হয়েছেন বাবা। তাও এখনও মেলেনি সন্ধান। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অমৃতা বাসে করে মল্লারপুর পর্যন্ত গিয়েছিলেন। তারপর আরও কোথাও তাঁকে দেখা যায়নি। অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ জানিয়েছেন, তাঁর মেয়ে অত্যন্ত মেধাবী এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করত সবসময়। সব কিছু ছেড়ে একজন অসহায় বাবা এখন মেয়েকে খুঁজে পেতেই মরিয়া হয়ে উঠেছেন। রাস্তায় ঘুরে ঘুরে সকলের কাছে একটাই আবেদন করছেন যদি কেউ তাঁর মেয়েকে দেখে থাকে তাহলে যেন তাঁকে দ্রুত খবর দেন।   

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক