হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার পার্কসার্কাস এলাকায় একটি রাস্তার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নামে পার্কসার্কাসের একটি রাস্তার নতুন নামকরণ হচ্ছে।সোহরাওয়ার্দি এভিনিউয়ের(Surhrawady Avenue) নাম বদলে হচ্ছে গোপাল মুখার্জী রোড(Gopal Mukherjee Road) ।হিন্দু নিধনের বিরুদ্ধে রুখে দাঁড়ান গোপাল পাঁঠা। বদলের বাংলায় আরও এক ঐতিহাসিক সিদ্ধান্ত। কলকাতায় গোপাল পাঁঠার নামে হচ্ছে রাস্তার নতুন নামকরণ। কলকাতা পুরসভা রাস্তার নাম বদলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গোপাল মুখোপাধ্যায়ের নামে পার্কসার্কাসে রাস্তার নামকরণ করা হচ্ছে। গোপাল পাঁঠার অবদানকে স্মরণ করে নতুন নামকরণ হল রাস্তায় শহরের বুকে। ১৬ আগস্ট, ১৯৪৬ কলকাতা গ্রেট ক্যালকাটা কিলিং হয়। নির্বিচারে হিন্দু হত্যা হয়েছিল সোহারাওয়ার্দির নির্দেশে। পশ্চিমবঙ্গ দিবস পালনের পরের দিন হিন্দু বীরদের স্মরণ করার জন্য রাস্তার নাম পরিবর্তন করার বিষয়টি বড় সিদ্ধান্ত বলে মনে করছেন সকলে। কলকাতা পুরসভা এই নাম বদলের সিদ্ধান্ত গ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত গ্রহণ করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।কলকাতার পার্ক সার্কাসের অন্যতম ব্যস্ততম রাস্তা এটি। পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট এর কাছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটির নাম এবার বদল হচ্ছে। শুধু  পার্কসার্কাসের সংশ্লিষ্ট ওই রাস্তাটি নয়, শহরের আরও বেশ কয়েকটি রাস্তার নাম আগামী দিনে বদল করতে পারে কলকাতা পুরসভা বলে সূত্রের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক ভুল শোধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর