হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,কাসুন্দিয়া: ডিম স্নান করানো হল প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে। হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসকে(Biswanath Das) ডিম থেরাপি(Egg Therapy)। কাসুন্দিয়া রোডে তাঁকে দেখতে পেয়ে বিজেপি কর্মীরা কার্যত ডিম দিয়ে স্নান করালেন। আর মাথা পেতে ডিম দিয়ে স্নান করলেন বিশ্বনাথ দাস। কাটমানি, তোলাবাজি ও জোর জুলুমের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী। এবার গাইঘাটার তৃণমূল নেত্রী ইলা বাগচিকে ডিম থেরাপি জনতার।উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল সভাপতি ইলা বাগচি।

রবিবার তাকে গাইঘাটা থানা(Gaighata P.S.) থেকে বনগাঁ মহকুমা আদালতের(Banga Court) উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকার বেশ কিছু মহিলারা তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে। চোর চোর স্লোগান দেয়। তার পিছু ধাওয়া করে ডিম ছোড়া হয়। তৃণমূল নেত্রী মুখ শাড়ির ঘোমটা দিয়ে ঢেকে রাখলে মহিলারা পিছন থেকে ছুটে গিয়ে টেনে তা খুলে দেয়। চড় থাপ্পর মারা হয় তৃণমূল নেত্রীকে।পুলিশ সূত্রের খবর, তৃণমূল নেত্রী ইলা বাগচির বৌমা গাইঘাটা থানাতে একটি নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তৃণমূল নেত্রীর বৌমা লিখিতভাবে জানিয়েছেন তার সমস্ত গয়নাগাটি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন তার শাশুড়ি তথা তৃণমূল নেত্রী।সেই অভিযোগের ভিত্তিতে রবিবার ইলা বাগচিকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করা হয়। থানা থেকে আদালতের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় চলে ডিম থেরাপি।

জনতাকে সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এক প্রকার তৃণমূল নেত্রীকে ছুটিয়ে পুলিশের গাড়িতে তুলে জনরোষ থেকে উদ্ধার করে পাঠানো হয় আদালতে। সম্প্রতি যেখানেই তৃণমূল নেতা-নেত্রী এবং জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হয়ে আদালতে যাচ্ছেন স্ত্রী থেকে শুরু করে বিধায়ক সকলকেই ডিম থেরাপির সম্মুখীন হতে হচ্ছে। কলকাতায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হওয়ার পর ডিম থেরাপির সম্মুখীন হতে হয়। সেই ঘটনায় যারা ডিম ছুড়েছিল বেলেঘাটার বিধায়ককে সেই দুই যুবককে গ্রেফতার করে কালীঘাট থানা।

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী