আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ওডিশার পরিবহণ মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো বিশ্বজিৎ জেনাকে গ্রেফতার করল পুলিশ। ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার তাকে গ্রেফতার  করা হয়েছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।  

 জানা গিয়েছে, গঞ্জাম জেলার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রী BCA বিভাগের পড়ুয়া ছিলেন। তিনি নিজের বোন ও আরও তিন সহপাঠীর সঙ্গে হস্টেলে থাকতেন।  মৃত ছাত্রীর কাকার লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগে বিশ্বজিৎ জেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার কথা উল্লেখ করা হয়েছে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিশ্বজিৎ জেনা(২৪) একই কলেজের ছাত্র ছিলেন। তার সঙ্গে মৃত ছাত্রীর বন্ধুত্ব ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।বেরহামপুরের পুলিশ সুপার সারভানা বিবেক এম জানিয়েছেন, ঘটনার তদন্তে কোনও খামতি রাখা হবে না। ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি মৃত ছাত্রী ও অভিযুক্তের মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ছাত্রীর রুমমেটদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ ৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

এদিকে ঘটনাকে কেন্দ্র করে ওডিশার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী দল BJD অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। দলের গঞ্জাম জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক রমেশ চন্দ্র আয়ু পট্টনায়েক বলেছেন, অভিযুক্তের সঙ্গে মন্ত্রীর পারিবারিক সম্পর্ক থাকলেও আইনের চোখে কোনও ছাড় দেওয়া উচিত নয়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মন্ত্রী বিভূতিভূষণ জেনা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে