বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে রবিবার (২১ জুন) পুনরায় নেওয়া হয়েছে নিট (NEET Examination) পরীক্ষা। দেশ জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হয় এই পরীক্ষা। তবে পরীক্ষা শেষ হতেই বিহারের লখিসরাই জেলায় বড়সড় জালিয়াতি চক্রের হদিশ পেয়েছে পুলিশ। অভিযানে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন মেডিক্যাল ছাত্র, ১৪ জন বায়োমেট্রিক সংস্থার কর্মী এবং আসল পরীক্ষার্থীদের বদলে পরীক্ষায় বসতে আসা নয়জন ভুয়ো পরীক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীদের পরিবর্তে অন্য ব্যক্তিদের (সলভার) বসানোর কাজ করত। নিট পরীক্ষার দিন তিনটি পরীক্ষাকেন্দ্রে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর একে একে ধরা পড়ে জালিয়াতির পুরো চক্র। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়াও জড়িত থাকতে পারেন। ইতিমধ্যেই চক্রের মূল পান্ডাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গয়ার অন্নপূর্ণা নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতালের (ANMMCH) ছাত্র অর্পিত রাজকে এই চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২৪ সালের নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। পুলিশ জানিয়েছে, পিএমসিএইচ-এর তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্র মায়ঙ্ক কাশ্যপ একটি বায়োমেট্রিক কোম্পানির কর্মী সেজে হাসানপুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্র প্রবেশের পর জালিয়াতির চক্র ফাঁস  হয়। মায়ঙ্কই প্রথম ধরা পড়ে এবং জিজ্ঞাসাবাদের পর সে চক্রটির অন্যান্য গোপন আস্তানা সম্পর্কে তথ্য জানায়। 

আরও পড়ুন: হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

মায়ঙ্কের দেওয়া তথ্যের ভিত্তিতে লখিসরাইয়ের কেআরকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় বিদ্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে সাতজন পরীক্ষার্থীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে যে তদন্ত চলাকালীন বেশ কয়েকটি নামকরা মেডিকেল ও নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের এই চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) নার্সিংয়ের ছাত্রী পুনম কুমারীকে অন্য একজন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার সময় হাতে-নাতে ধরা হয়। এছাড়া রায়বেরেলির এইমস-এর ছাত্র সৌরভ ঝা, দিল্লির শাহদারা মেডিকেল কলেজের ইন্টার্ন আমান আগরওয়াল, এনএমসিএইচ-এর নার্সিংয়ের ছাত্র সঞ্জিত এবং তার ভাইকেও গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ মে, প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছিল ডাক্তারিতে স্নাতকস্তরে ভর্তির পরীক্ষা। প্রায় দেড়মাসের মাথায় রবিবার ফের মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

ঘুমন্ত দাদা-বৌদি ও ভাগ্নেকে খুন, গ্রেফতার ১৬ বছরের কিশোর

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

বাজেট পেশ করার জন্য বাড়ি থেকে রওনা হলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার