ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুস্থ জীবনযাপন ও ক্যানসারের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। এই কারণে খাদ্যতালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া ১০টি খাবার বাদ দিতে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরানিয়মিত এসব খাবার খেলে শরীরে প্রদাহ বৃদ্ধি, বিপাকীয় সমস্যা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। সাধারণত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে প্রাকৃতিক ও পুষ্টিগুণসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফল, শাকসবজি, ডাল, গোটা শস্য, বাদাম, বীজ এবং প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, এই তালিকায় রয়েছে প্রক্রিয়াজাত বা ঝলসানো মাংস, চিনিযুক্ত পানীয়, অতিরিক্ত মিষ্টিযুক্ত ব্রেকফাস্ট সিরিয়াল, প্যাকেটজাত চিপস ও স্ন্যাকস, ইনস্ট্যান্ট নুডলস, ক্যান্ডি, এনার্জি ড্রিঙ্ক, অতিরিক্ত চিনি মেশানো দই, ফাস্ট ফুড এবং অ্যালকোহল প্রভৃতি। এই ধরনের খাবারে সাধারণত অতিরিক্ত চিনি, সোডিয়াম, অস্বাস্থ্যকর ফ্যাট এবং বিভিন্ন সংরক্ষণকারী উপাদান থাকে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণে খাবার নির্বাচন করার ক্ষেত্রে শুধু ক্যালোরি নয়, গুণগত মানেও নজর দিতে বলেছেন চিকিৎসকরা । 

তবে সামগ্রিকভাবে কোনও একটি খাবার ক্যানসারের কারণ বা প্রতিরোধক নয়। সাধারণত কোনও  খাদ্যপণ্যকে দৈনন্দিন অভ্যাস বা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে উপস্থাপন করা হয়, তখন ভোক্তারা কৃত্রিম সংযোজনী ও প্রক্রিয়াজাত খাবারে বেশি আকর্ষিত হন। তবে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় কম প্রক্রিয়াজাত খাবার রাখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ