সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে সশরীরে হাজিরা এড়ালেন অল্লু অর্জুন

আজ তথা সোমবার (২২ জুন) মামলার পরবর্তী শুনানির জন্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হায়দরাবাদের নামপল্লি আদালত। কিন্তু জানা যাচ্ছে, অভিনেতা আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর দুয়েক আগে হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় কাঠগড়ায় উঠেছেন ছবির নায়ক অল্লু অর্জুন। তাঁকে আজ তথা সোমবার (২২ জুন) মামলার পরবর্তী শুনানির জন্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হায়দরাবাদের নামপল্লি আদালত। কিন্তু জানা যাচ্ছে, অভিনেতা আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাঁর হয়ে প্রতিনিধিত্ব করবেন অভিনেতার আইনজীবী। ‘পুষ্পা ২’-এর জন্যে দেশজুড়ে সাফল্য পেয়েছেন অল্লু অর্জুন। ছবির রিলিজের ঠিক আগের দিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল হল কর্তৃপক্ষ এবং ছবির নির্মাতাদের তরফ থেকে। সেদিনই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়। অল্লুকে দেখতে সিনেমাহলে লাগামছাড়া ভিড় হয় ভক্তদের। তখনই পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় রেবতী নামের এক মহিলার। চরম আহত হয় তাঁর ৯ বছরের কিশোর ছেলে।

অভিযোগ, অভিনেতার হলে আসার কথা আগে থেকে জানানো হয়নি। সেই কারণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও ছিল না। স্বাভাবিকভাবেই অভিনেতাকে দেখতে হলে প্রচুর ভক্তের ভিড় জমে। তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় সাক্ষী ছিলেন অল্লু অর্জুন নিজেও। কিন্তু সেই সময়ে তিনি ঘটনাস্থলে না থেকেই তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ছাড়েন, সেই কারণে আইনি বিপাকে পড়েছেন অভিনেতা। মামলার চার্জশিটে তাঁকে হল কর্তৃপক্ষ-সহ ১১ নম্বর অভিযুক্ত করেছে চিক্কাদপল্লি পুলিশ। যদিও অভিনেতাকে এই ঘটনায় গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। এক রাত হাজতবাসও থাকতে হয় তাঁকে। এরপর অন্তর্বর্তীকালীন আগাম জামিন পান তিনি।

প্রতিবেদন অনুসারে, গত ১৯ জুন অভিনেতা-সহ সেদিনের ওই ঘটনায় জড়িত ২০ জনকে সমন পাঠিয়েছিল নামপল্লি আদালত, সেখানে অভিনেতাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হচ্ছেন না বলেই খবর। পরিবর্তে, শুনানির সময় তাঁর আইনি পরামর্শদাতা তাঁর প্রতিনিধিত্ব করবেন বলে জানা যাচ্ছে। অভিনেতা ভার্চুয়ালি আদালতে হাজির হওয়ার অনুমতিও চেয়েছেন। তবে তাঁকে অনুমতি দেওয়া হয়েছে কিনা জানা যায়নি। যদিও এই ঘটনার পর আহত ছেলেটি প্রায় ৫ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অল্লু অর্জুন আহত ছেলেটি এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। ২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। যাই হোক, অভিনেতা এবং তাঁর দল এই সমনের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। এদিকে, কাজের দিক থেকে আল্লু অর্জুন বর্তমানে পরিচালক অ্যাটলির আসন্ন ছবি ‘রাকা’-র শুটিং করছেন। এই ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা পাডুকোন। এছাড়াও থাকবেন রশ্মিকা মান্দান্না, ম্রুণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর।

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর