মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

Share:

নিজস্ব প্রতিনিধি:স্মার্টফোনপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে Nothing। সংস্থাটি তাদের আসন্ন ‘b’ সিরিজের প্রথম স্মার্টফোন Nothing Phone 4b এর ডিজাইনের প্রথম ঝলক প্রকাশ করেছে। নতুন টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রযুক্তি প্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। Nothing India সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন টিজার প্রকাশ করেছে, যেখানে ফোনটির স্বচ্ছ (Transparent) ডিজাইনের আভাস পাওয়া যায়। ব্র্যান্ডের স্বাক্ষরধর্মী নকশা বজায় রেখেই নতুন ডিভাইসটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। টিজারে একটি রিয়ার ক্যামেরা মডিউলও দেখা গিয়েছে, যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, Nothing Phone 4b  সম্ভবত মধ্যম বাজেটের ক্রেতাদের লক্ষ্য করেই আনা হচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, Nothing Phone 4b একটি ব্যাক ক্যামেরার সঙ্গে আসতে পারে, যা একে ব্র্যান্ডের অন্যান্য মডেল থেকে পৃথক করবে। নতুন Nothing b সিরিজের ডিভাইস Flipkart থেকে বিক্রি হবে। ফোনটির দাম ২৫ হাজার টাকার আশেপাশে থাকতে পারে, যা Nothing-এর বর্তমান ‘a’ সিরিজের তুলনায় আরও সাশ্রয়ী বিকল্প হতে পারে। অনলাইন প্লাটফর্ম Flipkart এ একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যা নিশ্চিত করছে যে ফোনটি ভারতের বাজারে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হবে। এর ফলে শিগগিরই আনুষ্ঠানিক লঞ্চের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি Nothing এর সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন যে, মোবাইল ফোনে শুধু সংখ্যা বাড়ানোর জন্য একাধিক কম উপযোগী ক্যামেরা যোগ করার চেয়ে একটা বা দুটো উন্নতমানের ক্যামেরা দেওয়া বেশি অর্থবহ। Nothing Phone 4b এর আবির্ভাব সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও ফোনটির প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারি সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, তবুও টিজার দেখে মনে করা হচ্ছে যে Nothing তাদের স্বতন্ত্র ডিজাইন দর্শন বজায় রেখেই নতুন একটি সিরিজ শুরু করতে চলেছে। এখন প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণার।

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য