দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃনবদ্বীপের জেটিঘাটে ঝালমুড়ি খেতে খেতে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। হঠাৎই তাঁকে ঘিরে ভিড় জমতে শুরু করে। কেউ ছবি তুলছেন, কেউ আবার সেলফি নেওয়ার জন্য ব্যস্ত। 

মঙ্গলবার নবদ্বীপ-মায়াপুর জেটি এলাকায় ওই ব্যক্তিকে দেখা যায়। গেরুয়া পোশাক পরিহিত ওই ব্যক্তি একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন। আর সেই দৃশ্য নজরে পড়তেই চারপাশে মানুষের ভিড় জমতে শুরু করে। স্থানীয়দের অনেকেই প্রথমে তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে ভুল করেন। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হলেও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর চেহারাগত সাদৃশ্য ঘিরে আলোচনা থামেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশছিলেন ওই ব্যক্তি। কেউ ছবি তুলতে চাইলে আপত্তিও করেননি। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন এলাকার অন্যতম আকর্ষণের কেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ জেটি এলাকায় কাটানোর পর ওই ব্যক্তি নৌকায় চেপে মায়াপুরের উদ্দেশে রওনা দেন। নৌকাতেও তাঁকে ঘিরে যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে কথা বলেন, আবার অনেকে স্মার্টফোনে ছবি ও ভিডিও রেকর্ড করেন।

আরও পড়ুনঃ মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ইতিমধ্যেই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কেও এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। তিনি কোথা থেকে এসেছেন বা কী উদ্দেশ্যে নবদ্বীপ ও মায়াপুরে গিয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। তবে তাঁর উপস্থিতি যে কয়েক ঘণ্টার জন্য নবদ্বীপের মানুষের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক