মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ বুধবার (২৪ জুন) কারও জীবনে সুখবর বয়ে আনবে। আবার  কারও জীবনে নতুন চ্যালেঞ্জ আসার ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে অর্থভাগ্য,স্বাস্থ্য ও প্রেম সব ক্ষেত্রেই সতর্কতা ও সচেতনতা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। জেনে নিন, আপনার রাশির জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে।

মেষ:
আজ আপনার কাজের স্বীকৃতি মিলতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে কর্মক্ষেত্র নিয়ে কিছু উদ্বেগও থাকতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন।
বৃষ:
দিনের শুরুতে কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও পরে আনন্দের পরিবেশ তৈরি হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগবে। অর্থলাভের সম্ভাবনা রয়েছে, তবে খরচও বাড়তে পারে। পরিবারে গুরুজনদের পরামর্শ এড়াবেন না।
মিথুন:
পারিবারিক কিছু বিষয় নিয়ে মন খারাপ হতে পারে। তবে দিনের শেষে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে ধৈর্য ধরে চলুন।
কর্কট:
আজ আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উৎসাহ বজায় থাকবে এবং অপ্রত্যাশিত অর্থলাভও সম্ভব। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সময় কাটিয়ে ভাল লাগবে। প্রেমের সম্পর্কে ছোটখাটো মনোমালিন্য হলেও তা দ্রুত মিটে যাবে।
সিংহ:
দিনটি ভালই কাটবে। কিছু বাড়তি টাকা আসতে পারে, তবে কাজের চাপ ও উদ্বেগ থাকবে। কথাবার্তায় নিয়ন্ত্রণ না রাখলে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্কে সাময়িক দূরত্ব তৈরি হলেও পরে সম্পর্ক আরও মজবুত হবে।
কন্যা:
শারীরিক ক্লান্তি থাকলেও দিনটি আনন্দময় হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা যোগাযোগ আসতে পারে। অর্থনৈতিক চাপ কিছুটা কমবে। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে।
তুলা:
আজ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। নিজের কথাবার্তায় সতর্ক থাকুন, না হলে অশান্তি তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে দিনের শেষে সুখবর মিলবে।
বৃশ্চিক:
দিনের বেশিরভাগ সময় আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ হতে পারে। প্রেমের সম্পর্কে সাময়িক মতবিরোধ হলেও সম্পর্ক আরও গভীর হবে।
ধনু:
আজ মন কিছুটা অস্থির থাকতে পারে, তবে দিনটি ভালই যাবে। অর্থভাগ্য অনুকূলে থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকলেও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ধৈর্য বজায় রাখুন।
মকর:
কাজের চাপ ও উদ্বেগ থাকলেও নতুন সুযোগের দরজা খুলতে পারে। পুরনো কোনও সমস্যার সমাধান হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ভাল লাগবে। প্রেমের সম্পর্কে আনন্দ ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
কুম্ভ:
আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে এবং কোনও সুখবর মন ভাল করে দেবে। সম্মান ও পরিচিতি বাড়বে। প্রেমের সম্পর্কে সাময়িক মতভেদ হলেও সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে।
মীন:
আজ মানসিকভাবে কিছুটা অশান্তি অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে প্রত্যাশামতো সাড়া নাও মিলতে পারে। ব্যয় বাড়বে এবং শরীরেও ক্লান্তি অনুভূত হতে পারে। তবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই ভাল।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা