কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত ১৮ জন। এখনও ধ্বংসস্তূপের ভিতরে আটক রয়েছেন ১০-১৫ জন। আর এই ঘটনার প্রেক্ষিতেই কড়া পদেক্ষপ নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলায় ঘটনাস্থল পরিদর্শন করার পর নবান্নে ফেরেন শুভেন্দু। সেখানেই তিনি সাংবাদিক বৈঠক করে জানান, ‘তারাতলায় নির্মীয়মাণ গুদামের বিল্ডিং প্ল্যানে গাফিলতি ছিল। তৃণমূল জমানায় এইসব হয়েছে। টাকা দিয়ে কাজ আদায়। তৃণমূল সরকারের আমলে কলকাতায় যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা দফতর, দমকল, কলকাতা পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। তাঁরা বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা ১ অগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন।’

আরও পডুন: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণ কাজগুলি চলবে। তবে শুধুই কলকাতা পুরসভা নয়, চাইলে বিধাননগর পুরসভা ও হাওড়া পুরসভাও তৃণমূল জমানার বিল্ডিং প্ল্যান নিয়ে অডিট করতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেক্ষেত্রে পুর ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বৃষ্টির জন্য মাটি নরম হয়ে এই দুর্ঘটনা ঘটেনি। বিল্ডিং প্ল্যানেই ভুল ছিল। চলতি বছরের ১৭ জানুয়ারিতে সেই প্ল্যান পাস করানো হয় কলকাতা পুরসভায়। পোর্ট ট্রাস্টের জমি লিজ নিয়েছিলেন বেহারা ব্রাদার্স। বাদ বাকি যা তথ্য রয়েছে ও ক্ষতিপূরণের বিষয়টা আগামিকাল বৃহস্পতিবার বিধানসভায় বলব।’

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ