তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা। বুধবার (২৪ জুন) বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটা ঘটনা নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ‘সন্তোষজনক’ নয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে যা ঘটেছে তা  ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’।’

গত সোমবার (১৫ জুন) দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদের। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তারেকের তথ্য উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর জাহেদকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দিল্লি প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এমন অপমান মেনে নিতে না পেরে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফেরেন।’

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে যথেষ্টই ক্ষুব্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যেই বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর পরিচয়জ্ঞাপন সংক্রান্ত বিষয়টি ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ঘটনার নিন্দা করে বলেছিলেন, ‘দিল্লিতে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে বিদেশ মন্ত্রক যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।’ বিদেশ মন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স পবন বাধেকে তলব করে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়।’

ঘটনার ১১ দিনের মাথায় বুধবার তারেক রহমানের উপদেষ্টার হেনস্থা নিয়ে মুখ খোলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তিনি  জানান, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর যখন জানা যায় তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন, তখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।’ এদিন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের ব্যাখ্যা খারিজ করে দিল বাংল;আদেশ বিদেশ মন্ত্রক।

 

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে