কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় এই সতর্কতা বহাল থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী দু’দিনে সেখানে লাল সতর্কতাও জারি হতে পারে। উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে চলে গিয়েছে। এর প্রভাবে কলকাতাসহ বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কলকাতায় ৭৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছিল। 

বাঁকুড়া জেলায় আজ অর্থাৎ বৃহস্পতিবার আকাশ মূলত আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি নামবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। কলকাতা ও আশেপাশের এলাকায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির মধ্যে থাকবে। পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ২৯-৩১ ডিগ্রির মধ্যে থাকবে। নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা আছে।

আরও পড়ুন : জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আর্দ্রতা বেশি থাকায় গরমে অস্বস্তি বজায় থাকবে। হুগলি ও সংলগ্ন এলাকায় সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে। বিকেল বা সন্ধ্যায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বেশি। সমুদ্র সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ