হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

এলাকাবাসীদের অভিযোগ, জমি দখলের পুরো বিষয়টাই অবৈধভাবে করেছেন পলাশ মন্ডল। বেআইনিভাবে নিজেদের নামে হাটের জমি লিখিয়ে নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি-বাড়ি নয়, এবার গোটা হাটের জমি জবর দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। সূত্রের খবর, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশাগোড় বাজারের পুরো তিন বিঘা জমি স্থানীয় তৃণমূল নেতা পলাশ মন্ডল, তাঁর বাবা সুবল মন্ডল এবং তাঁদের নিকট আত্মীয় আনন্দ সরকারের নামে নথিভুক্ত রয়েছে। হাট কমিটি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৪ সালে তৃণমূলের প্রভাব খাটিয়ে হাটের জমি নিজেদের নামে করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা পলাশ মন্ডল। তখন তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। কিন্তু এতদিন তৃণমূল রাজ্যের শাসনে থাকায় কেউ এর বিরোধিতা করতে পারেনি। তবে এবার পালবদল হতেই এলাকাবাসী এই বিষয়ে সবাই সরব হয়েছেন।

সম্প্রতি হাট কমিটি গঠিত হয়েছে। হাটের জমি মাপানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পলাশ মন্ডলের নামে ৫৯ ডেসিমেল, তাঁর বাবা সুবল মন্ডলের নামে ৪০ ডেসিমেল এবং আনন্দ সরকারের নামে ৮ ডেসিমেল জমি রেকর্ড করা রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, জমি দখলের পুরো বিষয়টাই অবৈধভাবে করেছেন পলাশ মন্ডল। বেআইনিভাবে নিজেদের নামে হাটের জমি লিখিয়ে নিয়েছেন। ইতিমধ্যেই এই বিষয়ে ফালাকাটার বিএলআরও, আইসি ও বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে হাট কমিটির পক্ষ থেকে। সঙ্গে জমির যাবতীয় নথিপত্রও দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

এই বিষয়ে হাট কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বালো ও সম্পাদক বিষ্ণুপদ সরকার জানিয়েছেন, ‘এই দুর্নীতির পিছনে ভূমি দফতরের তৎকালীন আধিকারিক ও কর্ম কর্তারা রয়েছেন। তাঁদের মদত ছাড়া এই দুর্নীতি হয়নি। তাই পলাশ মন্ডল, সুবল মন্ডল ও আনন্দ সরকারের পাশাপাশি এই ঘটনায় ভূমি দফতরের যে সকল কর্মকর্তারা জড়িত তাঁদের সকলকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তবে এক সপ্তাহের মধ্যে প্রশাসন কড়া পদক্ষেপ না করলে জাতীয় সড়ক অবরোধ করা হবে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হবে।’ এদিকে হাটের জমি দখল দুর্নীতির বিষয়টি সামনে আসার পর থেকেই অভিযুক্ত পলাশ মন্ডল পলাতক। তাঁর দাবি হাটের জমি তাঁদের, এর দলিল আছে, খতিয়ানও আছে। একই দাগে অনেকের জমি থাকতেই পারে। তাই এসব অভিযোগ মিথ্যা।

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি