‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলার নির্মীয়মাণ কারখানার সেড ধসে ভয়াবহ দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের মধ্যে ছিলেন ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা পাপ্পু কুমার রজক (৪০)। তাঁর অকালমৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

পরিবারের দাবি, সংসারের অন্যতম প্রধান উপার্জনকারী ছিলেন পাপ্পু। প্রায় এক মাস আগে এক ঠিকাদারের মাধ্যমে তিনি তারাতলার ওই কারখানায় কাজ শুরু করেন। এর আগে বিভিন্ন জায়গায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেই সংসার চালাতেন। ঘটনার দিনও প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে পৌঁছায় তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তারাতলা থানার পক্ষ থেকে ফোন করে তাঁদের দুর্ঘটনার কথা জানানো হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে বলা হয়। খবর পাওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।

আরও পড়ুন: ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

মৃতের পরিবারের সদস্য অশোক রজক বলেন, ‘পাপ্পুই ছিল পরিবারের অন্যতম ভরসা। এখন এই পরিবারের কী হবে! সরকার ওদের পাশে দাঁড়াক। পাশাপাশি এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।’ বাবার মৃত্যুর খবর মানতে পারছেন না কন্যা পুষ্পা রজকও। জল ভরা চোখ নিয়েই সে জানায়, ‘আমি এখনও পড়াশোনা করি। বাবাকে হারিয়ে এখন আমার একটাই লক্ষ্য, মাকে দেখাশোনা করা। সরকার যেন আমাদের ভবিষ্যতের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’ এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী শিউলি রজক। তিনি বলেন, ‘আমার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার। এখন সংসার কীভাবে চলবে জানি না। সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়, এটাই আবেদন।’ স্থানীয় বাসিন্দাদের একাংশ শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করা হোক।

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC