ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা। জোড়া ভূমিকম্পের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণতি হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী কারাকাসের। ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে, জখম ৭০০। তবে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, জোড়া ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা দশ হাজার  পর্যন্ত পৌঁছতে পারে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। আর এই ভূমিকম্প নিয়ে যখন ভেনিজুয়েলাবাসীরা দিশেহারা, তখনই উঠে এসেছে এক অদ্ভূত তথ্য। ভেনিজুয়েলারই বেশ কিছু নাগরিক এক্সে (টুইটার) সেই তথ্য শেয়ার করেছেন। তাঁরা বলেছেন, ভূমিকম্প আঘাত হানার আগে গুগল সতর্ক করে দিয়েছিল। কিন্তু গুগল কীভাবে সতর্ক করল? ভূমিকম্পপ্রবণ দেশে সরকারিভাবে একটি অ্যালার্ট সিস্টেম থাকে। যা ভূমিকম্প অনুভূত হলে সতর্ক করে দেয়। এমনকী স্মার্টফোনেও সেই বার্তা যায়। কিন্তু ভূমিকম্প অনুভূত হওয়ার আগে গুগল কীভাবে সবাইকে সতর্ক করল? এই প্রশ্নই উঠছে।

আরও পডুন: মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

ভেনিজুয়েলার এক নাগরিক এক্সে লিখেছেন, ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ড আগে গুগলের তরফে একটি সতর্কতা আসে। যাতে লেখা ছিল, আপনার বাড়ি থেকে ৩৪১ কিমি দূরে ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ধরা হচ্ছে ৬.২। ওই ব্যক্তির দাবি, তার কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। সেই সংক্রান্ত একটি স্ক্রিনশটও এক্সে শেয়ার করেছেন ভেনিজুয়েলার ওই নাগরিক। কিন্তু আদপে গুগলে এই কাজ করতে সক্ষম? এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ, গুগল বর্তমানে ভূমিকম্পের আগাম বার্তা দিচ্ছে। তবে এর সঙ্গে যোগ রয়েছে আপনাদের স্মার্টফোনের। প্রতিটি আধুনিক স্মার্টফোনেই একটি অ্যাক্সেলেরোমিটার থাকে। সাধারণত, অ্যাক্সেলেরোমিটার হল সেই সেন্সর যা আপনার ফোনকে ল্যান্ডস্কেপ মোডে ধরলে নিজের থেকেই স্ক্রিনকে ঘুরিয়ে দেয়। তবে এর আরেকটি ব্যবহারও রয়েছে, এটি কম্পন শনাক্ত ও পরিমাপও করতে পারে। আপনার স্মার্টফোন যখন এমন কোনও কম্পন শনাক্ত করে যা ভূমিকম্পের তীব্রতার সমতুল্য হতে পারে, তখন সেটি সরাসরি গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক (Earthquake) অ্যালার্ট সিস্টেম’-এ একটি সঙ্কেত পাঠায়। সেই সঙ্গে ঘটনাটি কোথায় ঘটেছে তার একটি আনুমানিক অবস্থানও জানিয়ে দেয়। গুগল সেই তথ্য পেয়েই যাচাই শুরু করে। একাধিক স্মার্টফোন থেকে এমন সঙ্কেত এলে সার্চ ইঞ্জিনটি নিশ্চিত হয় ওই এলাকায় ভূমিকম্প আঘাত হানতে পারে। তখনই প্রয়োজনীয় সতর্কতা সকলের স্মার্টফোনে পাঠিয়ে দেয়। তবে সেটা কম্পনের মাত্র কয়েক সেকেন্ড আগেই। যাতে স্মার্টফোন ব্যবহারকারীরা নিরাপদে থাকেন।

দুটি প্লেটে সংঘর্ষ হলে একাধিক তরঙ্গ সৃষ্টি করে মাটির নিচে। সেই তরঙ্গ মিলিত হয়ে মাটির গভীরে আঘাত হানে, যার ফলে কম্পন অনুভূত হয়। এই তরঙ্গগুলির মধ্যে পি-ওয়েভ বা তরঙ্গ সবচেয়ে দ্রুত। যাকে আধুনিক স্মার্টফোনগুলি ডিটেক্ট করতে সক্ষম। সেই পি-ওয়েভ ডিটেক্ট করে স্মার্টফোনগুলি গুগলের সার্ভারে সঙ্কেত পাঠিয়ে দেয়। আর একই ঘটনা ঘটেছে ভেনিজুয়েলার ক্ষেত্রে। বুধবার (স্থানীয় সময়), জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনিজুয়েলা। প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। যার এপিসেন্টার ছিল ক্যারিবিয়ান সাগর উপকূলের কাছে, মোরন শহরের ঠিক পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে। তার কিছুক্ষণ পরেই একই অঞ্চলে আরও একটি শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের এপিসেন্টার ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে।

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের