জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার জোড়া ভূমিকম্পে লাফিয়ে ফালিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে মাত্রায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে তাতে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে এক লক্ষ হতে পারে। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫, আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জন। চারিদকে স্বজন হারানোর হাহাকার। একাধিক বড় বড় বাড়ি ভেঙে পড়েছে। তবে এর মধ্যে সামনে এসেছে অন্য এক ছবি যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) লা গুয়াইরা অঞ্চলের একটি বড় সুপারমার্কেটে প্রকাশ্যে জিনিসপত্র লুটের দৃশ্য সামনে এসেছে। সেই ভিডিও সমাজমাধ্যে ভাইরাল হয়েছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বহু মানুষ দোকানে ঢুকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে বেরিয়ে যাচ্ছেন। কেউ ট্রলি ভরছেন, কেউ আবার হাতে যতটা সম্ভব মালপত্র নিয়ে দ্রুত এলাকা ছেড়ে যাচ্ছেন। ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানিয়েছেন, লা গুয়াইরা রাজ্যের উপকূলীয় শহর কাতিয়া লা মার-এর একটি আংশিক ক্ষতিগ্রস্ত সুপারমার্কেটে সাধারণ মানুষ ও দুষ্কৃতিকারীরা প্রবেশ করে এই লুটপাট চালিয়েছে। ভূমিকম্পের পর বিদ্যুৎহীন ও অন্ধকারাচ্ছন্ন শহরের এই সুযোগ কাজে লাগিয়ে তারা এই কুকর্ম করেছে। স্থানীয়দের একাংশের দাবি, দুর্যোগের কারণে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির আশঙ্কা থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকে বলছেন,  সংকটের সুযোগ নিয়ে একদল অসাধু ব্যক্তি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতায় লা গুয়াইরার ঘরবাড়ি ধসে পড়েছে। এছাড়া বেশ কয়েকটি জায়গার গ্যাস লাইন বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিন কাটাচ্ছেন।  জরুরি পরিষেবা ও খাদ্য এবং ত্রাণের অভাবে সাধারণ মানুষের মধ্যে চরম হাহাকার দেখা গিয়েছে। তৈরি হয়েছে ব্যপক ক্ষোভও।

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ৪৩০০ জন আহত

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা