‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

তান্নাজ ইরানি, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বলিউডে চলচ্চিত্রেও কাজ করেছেন। গত কয়েক বছর জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তান্নাজ ইরানি, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বলিউডে চলচ্চিত্রেও কাজ করেছেন। গত কয়েক বছর জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। তাঁর বাঁ নিতম্ব রিপ্লেসমেন্ট হয়েছে। নিতম্বে সমস্যার কারণে অভিনেত্রী বেশ কিছু বছর হাঁটাচলা করতে পারেননি। হুইলচেয়ারে বসে জীবন কাটাতে হয়েছে। সম্প্রতি রাজীব খান্ডেলওয়ালের সঞ্চালনায় রিয়েলিটি শো ‘তুম হো না–ঘর কি সুপারস্টার’-এ উপস্থিত হয়ে জীবনের এই কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, এই নিতম্বের যন্ত্রণার কারণে একসময়ে তিনি হুইল চেয়ারে নির্ভর গিয়ে পড়েছিলেন। গত নভেম্বরে তাঁর নিতম্ব প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন তিনি ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরছেন।

তান্নাজ জানিয়েছেন, ‘আমার এই সমস্যার শুরু হয়েছিল, ‘আমার বাঁ নিতম্বের অসহনীয় ব্যথার মাধ্যমে। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো যোগব্যায়াম বা ওজন বাড়ার কারণে হচ্ছে। তাই চিকিৎসকের সাহায্য নেওয়ার আগে আমি নিজেই এর সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু ধীরে ধীরে এই ব্যাথা পা পর্যন্ত নামতে থাকে। মনে হত, আমি মোটা হয়ে যাচ্ছি। ব্যথাটা দিনের পর দিন বাড়তে থাকে। এরপর আমি ডাক্তারের কাছে যেতে শুরু করলাম। পৃথিবীতে মোটামুটি সমস্ত রকমের ডাক্তারকে দেখিয়ে ফেলেছি। বেশ কয়েকজন ডাক্তারের পরামর্শ নেওয়া সত্ত্বেও আমার অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। প্রথমে আমি ব্যথা নিয়ে হাঁটতে পারতাম। তারপর খুঁড়িয়ে হাঁটতে শুরু করি। একটা সময় আমাকে হুইলচেয়ারের সাহায্য নিতে হয়। তবে এই কঠিন সময়েও আমি আমার কেরিয়ারকে পিছিয়ে পড়তে দিইনি। আশা হারাইনি এবং পরিস্থিতিরও কোনও পরিবর্তন হয়নি। এররপেও আমি দুটি অসাধারণ শো-তে চুক্তিবদ্ধ হয়েছিলাম। লাঠি হাতে হেঁটে শুটিং করতে যেতাম, লাঠি হাতেই অভিনয় করেছি। তবে মহাবিশ্ব আবারও আমার ওপর আস্থা রেখেছে। অস্ত্রোপচারের পর আমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে। ৯ নভেম্বর আমার সম্পূর্ণ হিপ রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Sony LIV (@sonylivindia)

তান্নাজ ‘দো অউর দো পাঁচ’ এবং ‘বড়ি দূর সে আয়ে হ্যায়’-এর মতো টেলিভিশন শো-তে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

‘তাঁর হাত ধরে বাংলার উন্নতি হবে’, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের

তহবিল চুরি নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি