‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লভ জেহাদ, ল্যান্ড জেহাদ ও ধর্ম পরিবর্তনের মাধ্যমে অনুপ্রবেশকারীরা বাংলাকে তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছিল।’ রবীন্দ্র সদন থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্যত তাদের দখলেই চলে গিয়েছিল বাংলা। এমনই দাবি করেছেন তিনি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে আজ, শুক্রবার যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই ফের একবার অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ ও ধর্ম পরিবর্তনের মাধ্যমে অনুপ্রবেশকারীরা বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছিল বা এখনও করে যাচ্ছে। এরা বাংলার সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি বোঝে না। সেটা ধ্বংস করতে চায়। এরাই এতদিন বাংলার ভূমি দখল করে রেখেছিল। বাংলার জনগণ তা বুঝে সাময়িকভাবে বাঁচিয়েছে। আমাদের সরকারকে এনেছে ক্ষমতাতে। এবার আমাদের দায়িত্ব বাংলাকে পুরোপুরি বাঁচানো। সেই কাজই করব। আপনারা দেখেছেন সীমান্ত সুরক্ষায় আমাদের সরকার কী কী কাজ করেছে। বিএসএফ-কে জমি হস্তান্তরের কাজ চলছে। আর অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রেখে, তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।’

আরও পডুন: গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চৈতন্যদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে দেশবিরোধী কোনও কাজ হবে না। জমি জেহাদ, লভ জেহাদিদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না, বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। বন্দেমাতরম গীত আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। কিছু জায়গায় দেখছি বন্দেমাতরম গাইতে হবে বলে উঠে দাঁড়িয়ে তো পড়ছে, কিন্তু ঠোঁট নড়ছে না। একটু অপেক্ষা করুন। বন্দেমাতরম গাইতে তাঁদের ঠোঁটও নাড়তে হবে, সেই ব্যবস্থা করে দেব।’ পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই স্লোগানকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে যাবে বাংলা।’

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী