‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বহুতল। তৃণমূল সরকারের আমলে সেই সমস্ত বহুতলগুলির বিল্ডিং প্ল্যান পাস করে দেওয়া হতো। সেই প্ল্য়ানগুলি আদপে কতটা নির্ভুল, এবার সেটাই খতিয়ে দেখবে বিজেপি সরকার। কোনও বিল্ডিংয়ের প্ল্যানে ত্রুটি থাকলে সেটি বাতিল হতে পারে বলে আজ, শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলার নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে ১৫ জন নিহত। আহত ১৯ শ্রমিক। সেই বিপর্যয় নিয়ে এদিন ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বর্তমানে তারাতলার উদ্ধারকাজের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ। বিল্ডিং প্ল্যানের বড়সড় ত্রুটি পেলে বাতিল হতে পারে সেই বহুতলের অনুমোদন। সরকারের উদ্দেশ্য নগরায়ন আটকানো নয়। তবে দুর্ঘটনার রুখতে এই সাবধানতা। বিল্ডিং প্ল্যান অডিট করার জন্য টিম তৈরি। একইসঙ্গে বাণিজ্যিক বহুতলে ফায়ার অডিটও হবে। মানুষের জীবনের দাম আছে।’

আরও পডুন: তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

শুভেন্দু আরও জানিয়েছেন, ‘কলকাতা পুরসভা এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে। ইতিমধ্যে ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হবে নির্মাণ সংস্থাকে। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে ১ আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ। তবে বসতবাড়ির সংস্কারের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে না। প্রাথমিকভাবে প্ল্যান যথাযথ কিনা, তা পরীক্ষা করে দেখবেন অডিটি কমিটির সদস্যরা। আগামী ৭ দিনের মধ্যে সরকারের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবেন তারা। বহুতলের নকশা খতিয়ে দেখার পর অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিদ্যুতের ক্ষেত্রে কোনও গলদ আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। সেই সংক্রান্ত রিপোর্ট আগামী ৯০ দিনের মধ্যে জমা দিতে হবে অডিট কমিটিকে।’

তিনি আরও জানিয়েছেন, ‘তারাতলায় প্ল্যান থাকলেও নজরদারি ছিল না। গার্ডেনরিচে তো প্ল্যান ছিল না। একের পর এক দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা করা হচ্ছে।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ