বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের রাজধানী বেজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে আছড়ে পড়েছে একটি ছোট বিমান। আজ শুক্রবার (২৬ জুন) বিকেলের দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। ১০৮ তলা উঁচু ভবনটিতে ধাক্কা মারার পরেই ভেঙে টুকরো-টুকরো হয়ে যায় বিমানটি। ওই শিহরে ওঠা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। উল্লেখ্য, ২০১৮ সালে নির্মিত এই সিটিক টাওয়ারটি বেজিংয়ের আগের সর্বোচ্চ ভবন চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে প্রায় ১৯০ মিটার পেছনে ফেলে রাজধানীর বুকে সর্বোচ্চ ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়ে।

চিনের সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ -এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে একটি ছোট বিমান ৫২৮ মিটার (১০৮ তলা, প্রায় ১ হাজার ৭৩২ ফুট) উঁচু সিটিক টাওয়ারের ওপরের দিকের তলাগুলোতে সরাসরি ধাক্কা দেয়। আঘাতের পরপরই বিমানের ধ্বংসাবশেষ ও ভবনের ভাঙা অংশ চারপাশের ফুটপাত এবং নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়তে থাকে। দুর্ঘটনার পরপরই পুলিশ সিটিক টাওয়ারের চারপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। ভবনের নিচে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। দুর্ঘটনায় বিমানের পাইলট কিংবা যাত্রী এবং ভবনের ভেতরে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও   স্পষ্ট নয়।’ 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সিটিক টাওয়ারে আঘাত হানা বিমানের ধ্বংসাবশেষের ছবিতে দেখা গিয়েছে, এর  রেজিস্ট্রেশন নম্বর ‘বি-১২ পিপি’। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর রেকর্ড অনুযায়ী, বিমানটি ছিল একটি ‘সানওয়ার্ড এসএ ৬০ এল অরোরা’। এটি চিনের স্টার এয়ার এয়ারক্রাফট সংস্থার তৈরি দুই আসন ও একক ইঞ্জিনের হালকা স্পোর্টস বিমান। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়েছে, বিমানটি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের। এরা মূলত ব্যক্তিগত পাইলট প্রশিক্ষণ, আকাশভ্রমণ (সাইটসিয়িং) ও বিমান ব্যবস্থাপনার কাজ করে। তবে এ বিষয়ে চিনের সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্টো দুর্ঘটনা-সংক্রান্ত সব ভিডিও এবং পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলা (সেন্সর) হচ্ছে।

চিনের এক সাংবাদিক জানিয়েছেন, বেজিংয়ের আকাশে যেকোনও ধরনের হালকা বিমান ওড়ানোর জন্য সিভিল অ্যাভিয়েশন  অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না এবং পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের অনুমতির প্রয়োজন হয়। গত মাসে বেজিংয়ের আকাশসীমায় বিনোদনমূলক উড্ডয়ন এবং ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেই কঠোর নিয়মের মধ্যে কীভাবে একটি বিমান রাজধানীর কেন্দ্রস্থলে ঢুকে বেজিংয়ের বৃহত্তম রাষ্ট্রীয় বহুজাতিক সংস্থা চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনের সদর দফতরে আঘাত হানল, তা নিয়ে বড় ধরনের রহস্য ও প্রশ্ন দেখা দিয়েছে। 

‘লাভ-ল্যান্ড জেহাদিদের ভূমিতে পরিণত হয়েছিল বাংলা,’ বিস্ফোরক শুভেন্দু

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী