ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

ধর্মীয় অনুষ্ঠানে স্ত্রীর নৃত্য পরিবেশন, তা নিয়েই স্ত্রীর সঙ্গে তুমুল বচসা, রেগে গিয়ে স্ত্রী ও নিরীহ দুই শিশুকে কুড়ুল দিয়ে হত্যা করে আত্মঘাতী স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় অনুষ্ঠানে স্ত্রীর নৃত্য পরিবেশন, তা নিয়েই স্ত্রীর সঙ্গে তুমুল বচসা। রেগে গিয়ে স্ত্রী ও নিরীহ দুই শিশুকে কুড়ুল দিয়ে হত্যা করে আত্মঘাতী স্বামী। শনিবার (২৭ জুন) সাতসকালে ভয়ঙ্কর বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার কিষাণপুর গ্রামে। মুহূর্তের মধ্যেই গোটা পরিবার শেষ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা হলেন, রবিতা কুশওয়াহা, তাঁর দুই নিষ্পাপ সন্তান আরভ ও দেবু। পরে রেললাইনে আত্মঘাতী ব্যক্তিটিকে রবিতার স্বামী হিসেবে শনাক্ত করা হয়েছে। বাসাইয়া থানার পুলিশ চারজনের মৃত দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগে ওই গ্রামে একটি ‘ভাগবত পাঠ’ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে রবিতা নৃত্য পরিবেশন করেছিলেন। স্ত্রীকে জনসমক্ষে নাচতে দেখেই ক্ষুব্ধ হন তাঁর স্বামী বলরাম। বাড়িতে এসে সে স্ত্রীর উপর রীতিমতো চোটপাট দেখান। মারধর করেন। এই নিয়ে দুজনের মধ্যে কয়েকদিন ধরেই ঘন ঘন তর্ক-ঝগড়া লেগেই থাকতো। স্ত্রীর উপর রেগে শিশুমেয়েকেও মারধর করত বলরাম। এরপর বলরাম জানিয়ে দেয়, সে তাঁর স্ত্রী রবিতার সঙ্গে আর সংসার করবে না। যা শুনতে পেয়ে রবিতার বাবা মালখান মেয়ে এবং নাতিদের তাঁর সঙ্গে নিয়ে চলে যান। এর কিছুদিন পর বলরাম সব বিবাদ মিটিয়ে স্ত্রী ও সন্তানদের তাঁর কাছে নিয়ে আসে। কিন্তু বাড়ি ফেরার পরেও যে কে সে! বলরামের নাটক করে তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছিল। সে আবারও স্ত্রী রবিতার সঙ্গে ঝামেলা শুরু করে।

এরপর গতকাল শুক্রবার রাতে তাঁদের মধ্যে ঝামেলা তুঙ্গে উঠলে বলরাম রাগের মাথায় হাতের সামনে থাকা কুড়ুল দিয়ে রবিতাকে এলোপাথাড়ি কোপ মারে। সন্তানদেরও হত্যা করে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এরপর বলরাম সোজা রেললাইনের দিকে ছুটে চলে যায়। সেখানে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে তাঁদের বাড়ি থেকে কোনও আওয়াজ না এলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এবং তাঁরা বাড়িতে উঁকি মেরে দেখে রক্তাক্ত অবস্থায় রবিতা ও তাঁর দুই নিরীহ সন্তান মাটিতে পড়ে রয়েছে। যা দেখে পড়শিরা তড়িঘড়ি নিকটবর্তী থানায় খবর দেয়। এরই মধ্যে খবর পাওয়া যায় রেললাইনেও একজনের দেহ পড়ে রয়েছে। জানা যায়, ওটা বলরামের দেহ। এরপর পুলিশ চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। পুলিশ বর্তমান ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। এবং তদন্ত শুরু করেছে। এও ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’