তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। দুর্ঘটনার নেপথ্যে নির্মাণে গাফিলতি কিংবা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এবার ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। সূত্রের খবর, রবিবার অর্থাৎ আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শিবপুরের দীনু মাস্টার লেন এলাকায় পৌঁছন সিটের তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, নিজের বাড়ি সংস্কারের কাজ চলায় দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কাছাকাছি একটি ভাড়া ফ্ল্যাটে থাকছিলেন তিনি। তদন্তকারীরা সেই ফ্ল্যাটেই তল্লাশি চালান।

সূত্রের খবর, শিবপুরের দীনু মাস্টার লেনের বাড়িতে সংস্কারের কাজ চালায় দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে কাছাকাছি একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই ফ্ল্যাটেই তল্লাশি চালায় কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। তদন্তকারীদের অনুমান, নির্মাণ সংক্রান্ত নকশা, অনুমোদনের নথি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সেখান থেকে উদ্ধার হতে পারে। যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে। প্রয়োজনে তালা ভাঙার পরিস্থিতি এড়াতে তদন্তকারী দলের সঙ্গে একজন চাবিওয়ালাকেও নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

উল্লেখ্য, পুলিশি হেফাজতে নেওয়ার পর থেকেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। নির্মাণের প্ল্যান কীভাবে অনুমোদন পেত, অনুমোদনের পর নির্মাণকাজে কোনও পর্যবেক্ষণ বা নজরদারির ব্যবস্থা ছিল কি না, ত্রুটিপূর্ণ নকশা অনুমোদনের ক্ষেত্রে আর কারা যুক্ত ছিলেন এবং আর্থিক লেনদেনের অভিযোগে তাঁর ভূমিকা কী এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে খবর, জেরায় কালীচরণকে আরও জিজ্ঞাসাবাদ হয়েছে, তাঁর সুপারিশে কতগুলি নির্মাণ পরিকল্পনা কলকাতা পুরসভার অনুমোদন পেয়েছিল এবং সেই অনুমোদনের বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগে তিনি সরাসরি জড়িত ছিলেন কি না, নাকি অন্য কারও মাধ্যমে সেই অর্থ তাঁর কাছে পৌঁছত। তবে তদন্তকারীদের দাবি, এই সমস্ত প্রশ্নের অধিকাংশেরই উত্তর দিতে অনীহা দেখিয়েছেন কালীচরণ। জেরায় তিনি অসহযোগিতা করছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে, তদন্তের স্বার্থে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। তদন্তকারীদের আশঙ্কা, শুধু তারাতলার নির্মীয়মাণ গুদামের ঘটনাই নয়, কালীচরণের সুপারিশে আরও একাধিক ত্রুটিপূর্ণ নির্মাণ পরিকল্পনা পুরসভার অনুমোদন পেয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতেই প্রয়োজনীয় নথির সন্ধানে তাঁর ভাড়া ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে। 

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র