‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

বহুদিন ধরেই আলোচনায় রয়েছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের ব্লকবাস্টার কমেডি চলচ্চিত্র 'হেরা ফেরি'-এর সিক্যুয়েল 'হেরা ফেরি ৩'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই আলোচনায় রয়েছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের ব্লকবাস্টার কমেডি চলচ্চিত্র ‘হেরা ফেরি’-এর সিক্যুয়েল ‘হেরা ফেরি ৩’। ছবিটি আদৌ তৈরি হবে কিনা, তা নিয়েই চলছে বিস্তর জল্পনা-কল্পনা। এর আগে শোনা গিয়েছিল, পারিশ্রমিক নিয়ে ঝামেলা হওয়ার কারণে ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন পরেশ রাওয়াল। এবার শোনা যাচ্ছে, ছবির পরাচালক প্রিয়দর্শনও আর এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না, আইনি জটিলতার কারণে তিনিও ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। যার ফলে এই ছবির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। প্রিয়দর্শন ছবি ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। আর এই খবরে সম্মতি জানিয়েছেন প্রিয়দর্শনও। তিনি বলেছেন, ‘ফিরোজ যা বলেছেন, তা সত্যি। আমি বর্তমানে ‘হেরা ফেরি ৩’-এর সঙ্গে যুক্ত নই। আমার সন্দেহ, নানা আইনি জটিলতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ‘হেরা ফেরি ৩’ কখনই মুক্তি পাবে না। আমি এর সঙ্গে যুক্ত থাকি বা না থাকি, তা অপ্রাসঙ্গিক।’

সুতরাং বহুদিন ধরে যাঁরা এই ছবিটির অপেক্ষায় বসেছিলেন, তাঁদের জন্য এই আপডেটটি হতাশাজনক। জানা যাচ্ছিল, ‘হেরা ফেরি ৩’-তে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল অভিনয় করবেন আর ২০০০ সালের কাল্ট ক্লাসিকটি পরিচালনা করার পর প্রিয়দর্শন আবারও এই ছবির সিক্যুয়েল পরিচালনা করতে প্রস্তুত। কিন্তু তা আর হচ্ছে না। তবে, গত কয়েক বছরে সিক্যুয়েলটি বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। ছবির ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে সবথেকে বড় সমস্যা হয়েছিল।

দক্ষিণ ভারতীয় প্রযোজনা সংস্থা সেভেন আর্টস ইন্টারন্যাশনাল দাবি করেছিল যে, এই ফ্র্যাঞ্চাইজি এবং এর চরিত্রগুলোর স্বত্ব তাঁদের। কিন্তু এই দাবিটি উড়িয়ে দিয়েছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। আইনি বিবাদ ছাড়াও, ২০২৫ সালের মে মাসে অভিনেতা পরেশ রাওয়ালের আকস্মিক ছবি থেকে প্রস্থান বিতর্কের সৃষ্টি করেছিল। যদিও পরে তিনি প্রকল্পটিতে ফিরে এসেছিলেন। তবে, প্রিয়দর্শন সরে যাওয়ায় এবং আইনি জটিলতাগুলো এখনও অমীমাংসিত থাকায় ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের