গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিয়া দে, কী হয়েছে ছোট্ট ‘পটল’-এর?

সে ছোটপর্দার দর্শকদের কাছে 'পটল' নামেই পরিচিত। হ্যাঁ, 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের মাধ্যমে এককালে প্রশংসা কুড়িয়েছিল সেই ছোট্ট মুখটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে ছোটপর্দার দর্শকদের কাছে ‘পটল’ নামেই পরিচিত। হ্যাঁ, ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের মাধ্যমে এককালে প্রশংসা কুড়িয়েছিল সেই ছোট্ট মুখটি। ‘পটল’ চরিত্রের মাধ্যমে সমস্ত দর্শকদের মন জয় করে নিয়েছিল ছোট্ট হিয়া দে। এবার সেই খুদে অভিনেত্রী বড়সড় বিপাকে। আপাতত তাঁর ঠাঁই হাসপাতালের ঠান্ডা ঘরে। যদিও পর্দার ‘পটল’ এখন আর ছোট্টটি নেই। বড় হয়ে গিয়েছে সে। একাদশ শ্রেণির ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় হিয়ার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। অভিনেত্রী নিজেই ছবিটি পোস্ট করেছে। যা দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কী হয়েছে হিয়ার?

আসলে পড়াশোনার জন্যে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছে হিয়া দে। পাশাপাশি খেলা ধূলোতেও বেশ পটু সে। সেই খেলাধুলার নেশাই কাল হল অভিনেত্রীর। জানা গিয়েছে, এই মুহূর্তে অনুর্ধ্ব-১৯ (U-19) কবাডি প্রতিযোগিতার জন্যে জোরকদমে অনুশীলন চালাচ্ছিল হিয়া। সম্প্রতি সেই অনুশীলনের সময়েই আচমকা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল সে। ব্যস, শরীরের ভর হাতের কব্জিতে পড়ায় হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তাঁর। যদিও পর্দার পটল প্রথমে খেলার টানে বিষয়টি বাড়িতে জানায়নি। কিন্তু অসম্ভব যন্ত্রণায় টিকে থাকা দায়। শেষমেষ ডাক্তারের কাছে যেতেই হয় তাঁকে। আর পরীক্ষার ধরা পড়ে তাঁর হাড় ভেঙে গিয়েছে। আর শরীরের উপর এমন অবহেলায় ডাক্তারের কাছেও বকুনি খেতে হয়েছে অভিনেত্রীকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

আজ, মঙ্গলবারই হিয়ার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। যদিও ছবিতে তাঁর মুখে-চোখে কোনও ভয়ের লেশমাত্র নেই। উল্টে ভাঙা হাতেই হাসিমুখে ছবি তোলার জন্যে পোজ দিয়েছে সে। ছবির ক্যাপশনে লিখেছে, ‘এর আগে এমন কুল রোগী দেখেছেন কখনও, যার হাত ভেঙে গিয়েছে?’ যদিও এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালেও একটি বড়সড় অস্ত্রোপচার হয়েছিল হিয়ার। সেই সময়ে তাঁর ১৫ সেন্টিমিটারের একটি টিউমার ধরা পড়েছিল। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেটার অস্ত্রোপচার করাতে হয় এবং সুস্থ হয়ে ওঠে সে। এবার তাঁর হাতে অস্ত্রোপচার হচ্ছে। তাই ভক্তরা উদ্বিগ্ন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্যে প্রার্থনা করছেন।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি