দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

অতীতে এই অনুষ্ঠানের মুখ হয়েছিলেন আরাত্রিকা মাইতি, শ্বেতা ভট্টাচার্য। এবার দেখা যাবে ছোটপর্দার 'ফুলকি' তথা দিব্যাণী মণ্ডলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর বেশিদিন নেই! অক্টোবরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। যে উৎসবের সারা বছর অপেক্ষা করে গোটা বাঙালি জাতি। এ সময় শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রায় ৫ দিন ধরে পালিত এই উৎসবে বাঙালি ছাড়াও সমস্ত জাতি মিলেমিশে একাকার হয়ে যান। মা শুধু সবার। আর দুর্গাপুজোর ৭ দিন আগে পালিত হয় মহালয়া। এরপর থেকেই শুরু হয় পিতৃপক্ষের। মহালয়া আসতে আর মাত্র ১০০ দিন বাকি। মহালয়ার দিনের টিভির পর্দায় একাধিক অনুষ্ঠানের সম্প্রচার হয়।

দুর্গা সেজে অসুরকে বধ করেন একাধিক বাংলার অভিনেত্রীরা। যে তালিকায় কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেন গুপ্ত-সহ একাধিক বড় পর্দার অভিনেত্রীদের দেখা গিয়েছে। পাশাপাশি পিছিয়ে নেই টেলিভিশনের তারকারা। এখন মহালয়া অনুষ্ঠানের স্ক্রিপ্ট অনেক আধুনিক হয়ে গিয়েছে। যেখানে দুর্গার নানা অবতারে দেখা যায় টেলিপাড়ার অভিনেত্রীদের। এবারে মহালয়ার টেলি দুর্গা প্রোডাকশনের বিশেষ নিবেদন ‘মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা’। কীভাবে বাঙালির হৃদয় জুড়ে’ দুর্গা’ নামটি গেঁথে রয়েছে, সেই নিয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানে। অতীতে এই অনুষ্ঠানের মুখ হয়েছিলেন আরাত্রিকা মাইতি, শ্বেতা ভট্টাচার্য। এবার দেখা যাবে ছোটপর্দার ‘ফুলকি’ তথা দিব্যাণী মণ্ডলকে।

‘ফুলকি’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন দিব্যাণী। তবে ফুলকি শেষ হওয়ার পর তাঁকে আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি। এই মুহূর্তে তিনি ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রের কাজে ব্যস্ত। তার মধ্যেই মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী শ্রীদুর্গা’ অনুষ্ঠানে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়িকা। তাঁকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এম্পারস ভার্সেস শরৎচন্দ্র’-তে দেখা যাবে। ছবিতে মুখ্য চরিত্রে আরও অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী। এছাড়া ‘গুণগুণ করে মহুয়া’ ছবিতেও তাঁকে দেখা যাবে। এছাড়া দিব্যজ্যোতি দত্তর সঙ্গে জুটি বেঁধে আরও একটি ছবিতে তাঁর কাজ করার কথা রয়েছে। এই মুহূর্তে দিব্যাণী ওয়েব সিরিজ ও সিনেমার কাজেই মন রাখতে চাইছেন। ধারাবাহিকে প্রস্তাব পেলেও তিনি গ্রহণ করেননি। এদিকে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়, নানা সময়ে নানা রকম ছবি-ভিডিও আপলোড করেন। জীবনের প্রতিটি মুহূর্তের আপডেট দেন ভক্তদের।

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, ইস্তফা আরও ৮ কাউন্সিলরের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’