শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: যত সময় যাচ্ছে ততই সামনে আসছে অযোধ্যা রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনাতে পুলিশ আটজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন পুলিশকে জানিয়েছে চুরির আগে টাকাগুলো কোথায় এবং কীভাবে সরিয়ে ফেলা হত। এই তথ্য সামনে আসার পরেই রীতিমত দেশহুড়ে শুরু হয়েছে চর্চা।

আদালতের অনুমতি পাওয়ার পর পুলিশ মঙ্গলবার(৩০ জুন) অবিনাশ শুক্লাকে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত কোটি কোটি টাকা চুরির কথা স্বীকার করেন এবং কীভাবে এই কাজ করা হত সেটাই বর্ণনা করেন। জানিয়েছেন, চুরি করা টাকা সরিয়ে ফেলার আগে সাময়িকভাবে শৌচাগারে লুকিয়ে রাখা হয়েছিল।জিজ্ঞাসাবাদের সময় মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্রের নাম আবারও সামনে এসেছে এবং অভিযুক্ত দাবি করেন যে অনুদান গণনার প্রক্রিয়ায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সূত্রের খবর, অবিনাশ শুক্লা পুলিশকে জানিয়েছেন, অনুদান গণনার ঘরের একটি চাবি টিনু যাদবের কাছে ছিল, আর অন্য চাবিটি ব্যাংকের কর্মচারীদের কাছে ছিল। তার দাবি, একাধিক ব্যক্তির সমন্বয়ে এই চুরির ঘটনা ঘটেছে। যেখানে একজন টাকা নিয়ে নেয় এবং অন্যরা তাকে আড়াল করার জন্য একটি স্তর তৈরি করে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত সকলেই কমপ্লেক্সের ভেতরে লাগানো ক্যামেরাগুলোর অবস্থান সম্পর্কে নিখুঁত ভাবে জানত। তাই যাতে বিষয়টি কারও নজরে না আসে সেই কারণে প্রথমে বাথরুমের মতো জায়গায় টাকা লুকিয়ে রাখত, যা পরে সুযোগ পেলেই বের করে নিয়ে যাওয়া হত। অবিনাশ শুক্লা আরও জানিয়েছেন, ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কারণে তারা তেমন কোনও সন্দেহের সম্মুখীন হননি এবং তাদের ওপর কড়া নজর রাখা হতো না। 

আরও পড়ুন: সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

মন্দিরের অনুদান গ্রহণ ও পরিচালন ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান তদন্তের মুখে গত সপ্তাহে অনিল মিশ্র এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই পদত্যাগ করেছেন। অবিনাশ শুক্লা ছাড়াও এই মামলায় গ্রেফতার হওয়া অন্য সাতজন হলেন চম্পত রাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রামশঙ্কর ওরফে তিনু যাদব, ইনচার্জ সুভাষ শ্রীবাস্তব এবং টাকা গণনার কর্মী অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, রামশঙ্কর মিশ্র ও করুণেশ পান্ডে। 

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

শহরে একধাক্কায় ৭টাকা ৫ পয়সা করে দাম কমল অটোর এলপিজির

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো

সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় জ্বলল বাস, আগুনে পুড়ে মৃত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার