সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার দাপট আরও বাড়তে চলেছে বাংলায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ইতিমধ্যেই বৃষ্টির জেরে স্বস্তি যেমন মিলেছে, তেমনই বাড়ছে দুর্যোগের আশঙ্কাও। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর পাশাপাশি পূর্ব বিহার ও বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল গঠনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার আগেই বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আরও পড়ুন: কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতাও জারি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসের প্রথম সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। ২৯ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১ এবং ৪ জুলাই কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ৩ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও সপ্তাহের প্রথম ভাগে ভারী বৃষ্টি হতে পারে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত